সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সিংহোমে লিফট ছিড়ে বিপত্তি। জখম চিকিৎসক দম্পতি। দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁরা বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার দুপুরে ঘড়ির কাঁটায় তখন একটা। কসবা রাজডাঙায় একটি নার্সিংহোম থেকে বিকট শব্দ পান স্থানীয়রা। প্রায় সকলেই জড়ো হয়ে যান। তাঁরা দেখেন চারতলা থেকে নিচে নামার সময়লিফট ছিঁড়ে পড়েছে। সেই সময় ভিতরে ছিলেন চিকিৎসক দম্পতি। তাঁরাই নার্সিংহোমটি চালান।
[আরও পড়ুন: দেউলিয়া শ্রীলঙ্কার পথেই বাংলাদেশ! উদ্বেগ প্রকাশ IMF-এর]
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, দু’জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তুলনামূলক বেশি চোট পেয়েছেন মহিলা। কসবা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। যান্ত্রিক ত্রুটির জেরে লিফট ছিঁড়ে বিপত্তি বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: বন্দুকবাজ সাবিরের সঙ্গে পলাতক! আতিকের স্ত্রীকে ‘মাফিয়া’ ঘোষণা যোগীর পুলিশের]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?