অরিজিৎ গুপ্ত: তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় অবশেষে পুলিশের জালে ফুলটুসির ওরফে শ্বেতা খানের ছেলে আরিয়ান-সহ ২ জন। এদিন গল্ফগ্রিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। তবে এখনও হদিশ মেলেনি শ্বেতার। আরিয়ানকে জেরা করলে শ্বেতার হদিশ মিলতে পারে বলে আশাবাদী পুলিশ।
গত শনিবার রাতে প্রকাশ্যে আসে ফুলটুসি ও আরিয়ান খানের কীর্তি। সোদপুরের বাসিন্দা নির্যাতিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। শ্বেতা খান ও আরিয়ানের খোঁজে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। কয়েকদিনের ব্যবধানে অবশেষে হদিশ মিলল গুণধরের। বুধবার সকালে গল্ফগ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। তার বোন জোয়াও পুলিশের জালে বলেই খবর। বারুইপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তবে এখনও বেপাত্তা শ্বেতা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ফুলটুসি কাণ্ডে উত্তাল বাংলা। তরুণীকে কাজের টোপ দিয়ে আটকে রেখে অত্যাচারের সূত্র ধরেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। বরাতজোরে প্রাণ হাতে নিয়ে ফুলটুসি ওরফে শ্বেতা খান ও তাঁর ছেলের ডেরা থেকে ঘরে ফিরেছিলেন সোদপুরের নির্যাতিতার। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সাগরদত্ত মেডিক্যালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসা চলছিল তাঁর। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হল আইসিসিইউ বিভাগে। মেয়ের সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় নির্যাতিতার পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
নিন্দুকদের যোগ্য জবাব, ‘গাধার খাটনি’ খেটেই কামব্যাক গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধর
-
ঝরে গেল বিশ্বসঙ্গীতের নক্ষত্র! ক্যানসার যুদ্ধে হার মেনে প্রয়াত কিংবদন্তি ডলি পার্টন
-
ইরানের সঙ্গে তেল বাণিজ্যের শাস্তি! ভারতের ৪ সংস্থা, ৩ শিল্পপতির উপর নিষেধাজ্ঞা আমেরিকার
-
পুজোয় হোটেল বুক করতে গিয়ে মহা বিপদ! সাইবার ‘চোর’দের ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালেন বেহালার বাসিন্দা
-
গয়না নয় মহিলাদের, ক্লিন শেভড পুরুষ, নার্সদের পোশাকে নয়া গাইডলাইন রাজ্যের