Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Kolkata Metro

পরীক্ষায় পাশ, চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো! এখন শুধুই অপেক্ষা…

মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেকারণে কেবিনে চালক উপস্থিত থাকবেন।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৪:৫০

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৪:৫০

options
link
পরীক্ষায় পাশ, চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো! এখন শুধুই অপেক্ষা… zoom
ফাইল ছবি।

ছাড়পত্র মিলল কমিশনার অফ রেলওয়ে সেফটির ( সিআরএ)। এবার যাত্রী নিয়ে চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো (Kolkata Metro)। তবে এই পরিষেবা আপাতত গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে চালুর সম্ভাবনা রয়েছে। গত রবিবার দুপুরে চালক ছাড়া হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত চালকহীন মেট্রোর পরীক্ষামূলক দৌড় এবং নিরাপত্তা পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি আন্ডারওয়াটার টানেল-সহ পুরো রুটে জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখে। এবং তা সফলভাবে হয়। এরপরেই ড্রাইভারলেস মেট্রো চলায় ছাড়পত্র দিল সিআইএ। তবে কবে থেকে তা জানা যায়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে খবর। 

এভাবে কলকাতায় মেট্রো চললে চালকের ভূমিকা কেবল দরজা খোলা এবং বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেকারণে কেবিনে চালক উপস্থিত থাকবেন।

মেট্রো সূত্রে খবর, পুরো রুটটি কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং প্রযুক্তির উপর নির্ভরশীল। এমনকি গঙ্গার তলদেশের ৫২০ মিটার টানেল মাত্র ৪৫ সেকেন্ডে পার হওয়ার বিষয়টিও পরীক্ষায় সফল হয়েছে। অপেক্ষা ছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি-এর আনুষ্ঠানিক সবুজ সংকেতের। তা আজ, মঙ্গলবার পাওয়া গিয়েছে বলে খবর।  রবিবার একবারই একটি রেক হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ছোটে। সেখানে চালকের সাহায‌্য ছাড়াই মেট্রো ছুটলেও কেবিনে চালক উপস্থিত ছিলেন। ছিলেন অন্যান্য আধিকারিকরাও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই রবিবার গ্রিন লাইনে সকাল ৯টার বদলে বিকেল সাড়ে ৪টেয় প্রথম মেট্রো চলে। কারণ এদিন অটোমেটিক ট্রেন অপারেশন সংক্রান্ত বিষয়ে সিআরএস পরিদর্শন ছিল। গঙ্গার নিচে সুড়ঙ্গ অংশে এবং ১২টি স্টেশনে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে। সেন্ট্রাল পার্কের অপারেশন কন্ট্রোল রুম থেকে পুরো প্রক্রিয়াটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আধিকারিকদের কথায়, এভাবে কলকাতায় মেট্রো চললে চালকের ভূমিকা কেবল দরজা খোলা এবং বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেকারণে কেবিনে চালক উপস্থিত থাকবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.