Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

‘শক্তিরূপেণ সংস্থিতা’য় মায়ের আরাধনায় মাতবে দমদম পার্ক ভারত চক্র

মণ্ডপের পরতে পরতে রয়েছে চমক...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৪:০৫

options
link
‘শক্তিরূপেণ সংস্থিতা’য় মায়ের আরাধনায় মাতবে দমদম পার্ক ভারত চক্র zoom
Advertisement

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন দমদম পার্ক ভারত চক্রের পুজো প্রস্তুতি৷

সুলয়া সিংহ: মা শক্তির রূপ৷ মা-ই সৃষ্টির প্রতীক। নানা রূপে এ ধরণীতে বিরাজ করেন দেবী দুর্গা। দুষ্টের দমন আর শিষ্টের পালন করে প্রাণীজগতে প্রাণ প্রতিষ্ঠা করেন। আর তাই দুর্গা মায়ের পুজোয় উচ্চারিত হয় শক্তিরূপেণ সংস্থিতা। সেই ভাবনাই রূপায়িত হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের এবারের পুজোয়। শিল্পী সঞ্জীব সাহার হাতের ছোঁয়ায় মণ্ডপের পরতে পরতে মায়ের শক্তি ও সৃষ্টির রূপ ফুটে উঠবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে একাধিক চমক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

bharot-chakra

[বন্ধন মুক্তির আহ্বানেই মায়ের আবাহন হাতিবাগান সর্বজনীনে]

সাধারণত মণ্ডপের সাজসজ্জায় দর্শনার্থীদের হাত দিতে নিষেধ করা হয়৷ কিন্তু এখানে সরাসরি মণ্ডপ সজ্জা স্পর্শ করে শিল্পীর কাজের অংশীদার হয়ে উঠতে পারবেন দর্শর্নার্থীরাও। মণ্ডপের শুরুতেই প্রায় কুড়ি হাজার কাঠের পাখা ব্যবহার করে শক্তির বর্ণনা দেওয়া হবে। তারপর আবার অন্য চমক। কাঠের পশু-পাখী দিয়ে বর্ণিত করা হবে জীবকূলকে। এ সবই দেবী মায়ের সৃষ্টি। মণ্ডপের ঠিক মাঝে কাঠ দিয়ে তৈরি হয়েছে মঙ্গলঘট। এবারের শিল্পীর অন্যতম আকর্ষণ বাটাম। প্রায় প্রতিটি মণ্ডপের ভিত হিসেবেই বাটামকে কাজে লাগানো হয়। কিন্তু এখানে বাটামই প্রধান উপকরণ। বাটামগুলির নিজস্ব রং বজায় রেখেই তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইন। আর সব শেষে থাকছে চিত্রকলার কারুকার্য। জাতীয় পুরস্কার প্রাপ্ত ওড়িশার শিল্পী বিজয় কুমার পাহিরার তুলির টানে জীবন্ত হয়ে উঠেছে মায়ের সৃষ্টি এবং অসুর বধের কাহিনি। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করছেন শিল্পী সৌমেন পাল। আলোকশিল্পী দেবব্রত মাইতি মণ্ডপ সজ্জাকে এক অন্য মাত্রা দেবেন। আবহে থাকছে জয় সরকারের সুর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

bharat-chakra1

[পুজোয় শিশুশ্রমিকদের হারানো স্বপ্নে সেজে উঠছে তেলেঙ্গাবাগান]

সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট-সহ একাধিক পুরস্কার প্রাপ্ত এই মণ্ডপ দর্শনার্থীদের অন্যতম প্রত্যাশার জায়গা। যেখানে গতবার ফিলিগ্রির কাজে শিল্পী সঞ্জীব সাহা মুগ্ধ করেছিলেন পুজোপাগলদের। এবারও তাঁদের ভাস্কর্য মন ছুঁয়ে যাবে সকলের, আশা উদ্যোক্তাদের। এ বছর sangbadpratidin.in -এ দমদমের এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.