Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

এবার পুজোয় মাঝি-মাল্লাদের সংগ্রামের কাহিনি বলবে দমদম তরুণ দল

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন দমদম তরুণ দলের পুজো প্রস্তুতি৷ শুভময় মণ্ডল: জীবনের গড্ডালিকা প্রবাহে অনেক কিছুই অনিশ্চিত। রুটি-রুজির টানে অনেক কিছুই করতে হয়। কিন্তু পরিবার আগে। পরিজনদের মুখে … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/dum-dum-tarun-dal-to-depict-turbulent-life-of-boat-sailors-this-puja/pid/85277/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "এবার পুজোয় মাঝি-মাল্লাদের সংগ্রামের কাহিনি বলবে দমদম তরুণ দল"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:৫৮

options
link
এবার পুজোয় মাঝি-মাল্লাদের সংগ্রামের কাহিনি বলবে দমদম তরুণ দল zoom

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন দমদম তরুণ দলের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: জীবনের গড্ডালিকা প্রবাহে অনেক কিছুই অনিশ্চিত। রুটি-রুজির টানে অনেক কিছুই করতে হয়। কিন্তু পরিবার আগে। পরিজনদের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে খেটে খাওয়া মানুষরা। ঠিক যেমন অন্নদামঙ্গল কাব্যে নৌকায় স্বয়ং অন্নপূর্ণাকে সামনে পেয়েও বিশেষ কিছু চাইতে পারেনি মাঝি ঈশ্বরী পাটনি। শুধু চেয়েছিল, তাঁর সন্তান যেন দুধেভাতে থাকে তার জন্য বন্দোবস্ত করে দেন ঈশ্বর। এই চাওয়ার মধ্যেও কত সরলতা লুকিয়ে। ধনদৌলত নয়, দুবেলা পেট পুরে খাওয়াটাই কিছু মানুষের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাই তো ঈশ্বরী পাটনি নিজের কথা না ভেবে সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার বর চেয়েছিল। এবার সেই মাঝি-মাল্লাদের জীবিকার টানে দৈনন্দিন সংগ্রামের কাহিনি বলবে দমদম তরুণ দল। উত্তরের অত্যন্ত পরিচিত ও কুলীন এই পুজোর এবারের থিম- ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

20170901_180049

এবছর মায়ের ধরায় আগমন নৌকায়। শাস্ত্রমতে তার মানে, বন্যার ভ্রুকুটি। আর সেই পূর্বাভাস মানেই মাঝিদের মাথায় হাত। নদীতে বান এলে তাঁদের চলবে কীভাবে? খাবে কী? তাই তাদের আরজি, মা মহামায়া তাঁদের সন্তানরা যেন দুধেভাতে থাকে সেই ব্যবস্থা করে দেন। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে গড়ে উঠছে পুজোমণ্ডপ। মায়ের নৌকায় আগমনের কথা মাথায় রেখেই এই থিমভাবনা। মণ্ডপে ঢোকার মুখেই থাকবে বিরাট একটা বজরা এবং বেশ কিছু ছোট ছোট নৌকো। সবই কাঠের তৈরি। মণ্ডপের ভিতরে মাছ ধরার জাল দিয়ে মাঝিদের জীবনযাত্রাকে থিমের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে। মণ্ডপে ঢোকার মুখে নৌকা দিয়ে তৈরি হচ্ছে দেবীর ত্রিনয়ন। মণ্ডপের দুদিকে দড়ির কাজ। নিচে ফুটে উঠবে পদ্মফুল। গোটা মণ্ডপসজ্জায় মাঝিদের জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি দৃশ্যমান হবে। সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকবেন দর্শনার্থীরা৷

20170901_175633

প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছাঁপ। শিল্পী সৌমেন পালের সৃজনে গড়ে উঠছে প্রায় ১৭ ফুটের প্রতিমা। আলোর দায়িত্বে রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকি। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আবহ সংগীত করেছেন শিল্পী শতদল চট্টোপাধ্যায়। গতবছরও এই পুজোর থিমের দায়িত্বে ছিলেন শিল্পী অনির্বাণ দাস। থিম ছিল ‘মা’। এ বছর sangbadpratidin.in -এ দমদমের এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

20170901_175659

কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.