Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Durga Puja

কলকাতায় এবার দিঘার জগন্নাথ মন্দির থিমে দুর্গাপুজোর মণ্ডপ! জানেন কোথায়?

মূল প্রতিমার কাছে পৌঁছনোর আগে থাকবে মণ্ডপের তিনটি অংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ১৭:২৭

options
link
কলকাতায় এবার দিঘার জগন্নাথ মন্দির থিমে দুর্গাপুজোর মণ্ডপ! জানেন কোথায়? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপামর জনতার মন কেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা দিঘার জগন্নাথ মন্দির। এবার দুর্গাপুজোর মণ্ডপেও সেই জগন্নাথ ধামের ছাপ। সেই থিমেই গড়ে উঠবে পুজোর মণ্ডপ। তাও আবার খাস কলকাতায়।

উল্টোডাঙার কাছে কবিরাজ বাগান এবার চমক দেবে পুজোর থিমে। কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। কমিটি সূত্রে খবর, মণ্ডপটি লম্বায় ১৫০ ফুট। চওড়ায় ৪০ ফুট। মূল মণ্ডপের উচ্চতা ৬০ ফুট। এখানেই থাকবে দুর্গাপ্রতিমা। প্রতিমা হবে একচালার, সাবেকি। প্রতিমার উচ্চতা হবে ৫০ ফুট।

Advertisement

মূল প্রতিমার কাছে পৌঁছনোর আগে থাকবে মণ্ডপের তিনটি অংশ। একেবারে সামনের দিকে থাকবে শিবের মূর্তি। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দেখা যাবে সেটি। তারপর থাকবে জগন্নাথ দেবের মূর্তি। পরের ধাপে থাকবে নারায়ণ মূর্তি। তারপর মূল মণ্ডপ। দর্শক সমাগমের কথা মাথায় রেখে মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের দ্বার চওড়া করা হচ্ছে ১০-১২ ফুট। দিঘার জগন্নাথ মন্দিরের অন্দরের মতো ভিতরটা সাজানো হবে। আগামী মাস থেকেই শুরু হবে মণ্ডপ তৈরির কাজ। বনগাঁর তিন ডেকরেটর্সের চারমাসের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠবে এই মণ্ডপ। আলোকসজ্জার দায়িত্বে চন্দননগরের শিল্পীরা।

পুজোর থিম শিল্পী খোদ পুজো উদ্যোক্তা তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন অমল চক্রবর্তী। সেদিনই ঠিক করে নিয়েছিলেন এবার দুর্গাপুজোয় কবিরাজ বাগানে এই মন্দিরের আদলে গড়ে উঠবে মণ্ডপ। এ প্রসঙ্গে তিনি বলেন, “গ্রামবাংলার বহু মানুষ দিঘা যেতে পারেন না। তাঁরা দুর্গাপুজোয় সপরিবারে এই মণ্ডপ দেখতে আসতে পারবেন। দিঘা যেতে না পারার দুঃখ ভুলবেন। এবার বাজেট ৫০ লক্ষ। ইচ্ছে আছে মণ্ডপের উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী।” বলাইবাহুল্য, কবিরাজ বাগানে দিঘার জগন্নাথ মন্দিরে আদলে গড়ে ওঠা মণ্ডপ দেখতে ভিড় জমাবেন বহু দর্শনার্থী।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.