সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে কলকাতায় ভূমিকম্প (Earthquake in Kolkata)। কাঁপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। এক্স হ্যান্ডেলে শহর কলকাতার একাধিক বাসিন্দা জানিয়েছেন কম্পন অনুভূত হওয়ার বিষয়টা। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ।
That #earthquake lasted over 30 seconds and was very powerful. #Kolkata
— Vinay Kumar Dokania (@VinayDokania) November 21, 2025
শুক্রবার সকাল ঘড়ির কাঁটায় ১০ টা বেজে ৮ মিনিট। আচমকাই কম্পন অনুভব করেন কলকাতা-সহ গোটা বাংলার বাসিন্দারা। দেখা যায়, আচমকা নড়ছে বোতলে থাকা জল, ঝুলে থাকা লাইট, ফ্যান। তাতেই মোটের উপর নিশ্চিত হন সকলে। তড়িঘড়ি বহুতলের বাসিন্দারা আবাসন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কলকাতার বহু অফিসের সামনে দেখা যায় কর্মীদের ভিড়। ২৯ সেকেন্ডের এই কম্পনে (Earthquake in Kolkata) আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। সেখানেও অনুভূত হয়েছে কম্পন।

রিপোর্ট অনুযায়ী, এদিনের ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের নরসিংদীর কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে। তার প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে। এদিন কলকাতায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। তবে হতাহতের কোনও খবর নেই বাংলায়। বাংলাদেশে কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে এদিন সকালে এক্স হ্যান্ডেলে বহু ইউজারই কম্পন অনুভূত হওয়ার কথা পোস্ট করেছেন। কেউ জানতে চেয়েছেন, সত্যিই ভূমিকম্প কি না। কেউ আবার আতঙ্ক প্রকাশ করেছেন।
5.5 magnitude #earthquake. 14 km from #Narsingdi, Dhaka, Bangladesh https://t.co/OJyQWeZj6j
— Earthquake Alerts (@QuakesToday) November 21, 2025
সর্বশেষ খবর
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান
-
ফুটবল ম্যাচ জেতার ‘মাশুল’, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তরুণকে খুন! রণক্ষেত্র বারুইপুর
-
রাজ্যসভার ভোটপরীক্ষায় অঙ্কে ‘ফেল’ বিরোধীরা, ৮০ বিধায়ক নিয়েও কেন প্রার্থী দিতে পারবে না তৃণমূল?
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা