নব্যেন্দু হাজরা: পরপর দুটো রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পরিষেবা। শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে। জানানো হয়েছে, ১২ ও ১৯ জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে।
রবিবার এমনিতেই এই লাইনের শিয়ালদহ-সেক্টর ফাইভের মধ্যে পরিষেবা বন্ধ থাকে। আধিকারিকরা জানাচ্ছেন, ইন্টারলকিংয়ের কাজের জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী দুই রবিবার কোনও মেট্রো চলবে না। যেহেতু রবিবার অফিস যাত্রীদের চাপ থাকে না এবং নিত্যযাত্রীদের চাপও খানিকটা কম থাকে, তাই রবিবারই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওই দুই দিন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির পরীক্ষামূলক প্রয়োগ চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক গোটা অংশে ইন্টারলকিং সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ হবে। বউবাজারের বিপর্যয় সামলে দ্রুত গতিতে এখন এগোচ্ছে এসপ্ল্যানেডের সঙ্গে শিয়ালদহ অংশ সংযুক্ত করার কাজ। লাইন পাতার পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে। আর এবার শুরু হচ্ছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের কাজ। উল্লেখ্য, এর আগেও সুড়ঙ্গে কাজ করার জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোপথে বদল হয়েছিল।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে