অর্ণব আইচ ও বিধান নস্কর: রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শংকর আঢ্য ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী। চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইডি।
রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকে ফের ‘অ্যাকশন মোডে’ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সল্টলেক, বাগুইআটি, কৈখালি, নিউ আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় দলে দলে ভাগ হয়ে ফ্ল্যাট, বাড়ি, অফিসে তল্লাশি চালানো হয়। তালিকায় ছিলেন শংকর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তাঁর সল্টলেকের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চলে। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদেরও। বাড়ির সামনে থাকা গাড়িতেও তল্লাশি চলে। ম্যারাথন তল্লাশির শেষে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে।
[আরও পড়ুন: বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’! সুপ্রিম রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতেই গুজরাট]
জানা গিয়েছে, আমদানি ও রপ্তানির ব্যবসা রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন দুর্নীতির টাকাও তাঁর মাধ্যমেই বিদেশে পাচার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বিশ্বজিৎকে জেরা দুর্নীতির আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আজই ধৃতকে তোলা হবে আদালতে।
[আরও পড়ুন: রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ল গাড়ি, শাহজাহানের চক্রান্ত! অভিযোগ রাজভবনের]
সর্বশেষ খবর
-
মোদির জন্মদিনে বঙ্গে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, দীর্ঘায়ু কামনা করে জ্বলবে প্রদীপ
-
শরণার্থী সমস্যায় ‘বিপন্ন’ ইউরোপ, প্রথমবার জার্মানিতে ভোটে ঐতিহাসিক জয় ‘হিটলারপন্থী’ দলের!
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?
-
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
-
‘নবমীতে বাঙালি পাঁঠার মাংস খাবেই’, দুর্গাপুজোয় বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কে পালটা শমীকের