Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Shahjahan Sheikh

জমিদখল করে ৫ কোটি আত্মসাৎ! সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

জমি দখল করে উপার্জন করা মোট ৫ কোটি টাকা শনাক্ত করেছেন তদন্তকারীরা। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৮:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৮:৫৮

options
link
জমিদখল করে ৫ কোটি আত্মসাৎ! সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে চার্জ গঠন ইডির zoom
ফাইল ছবি।

সন্দেশখালিতে জমিদখলের মামলায় চার্জ গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ কলকাতায় ইডির বিশেষ আদালতে শাহজাহান শেখ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইডির অভিযোগ, সন্দেশখালিতে (Sandeshkhali) ভয় দেখিয়ে জমি জবরদখল করা হত। এরপর সেই সব জমি থেকে টাকা উপার্জন চলত। এভাবে উপার্জন করা মোট ৫ কোটি টাকা শনাক্ত করেছেন তদন্তকারীরা। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে গ্রামবাসীদের উপর অত্যাচার-সহ, নারী নির্যাতন, জমিদখল, দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সিবিআইয়ের হেফাজতে থাকাকালীনই দুর্নীতির অভিযোগে তাঁকে হেফাজতে নেয় ইডি।

জানা গিয়েছে, শাহজাহান ছাড়াও আরও ৩ জনের নাম ইডির চার্জশিটে রয়েছে। তাঁরা হলেন, আলমগির, শিবপ্রসাদ হাজরা ও দিদার বক্স মোল্লার। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। জানা গিয়েছে এই মামলায় ৩০ জন সাক্ষী রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখল করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

Advertisement

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল ইডি। কিন্তু শাহজাহানের বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা হয়। এরপর থেকে বেপাত্তা হয়ে যান শাহজাহান। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তাঁর বিরুদ্ধে সন্দেশখালিতে গ্রামবাসীদের উপর অত্যাচার-সহ, নারী নির্যাতন, জমিদখল, দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সিবিআইয়ের হেফাজতে থাকাকালীনই দুর্নীতির অভিযোগে শাহজাহানকে হেফাজতে নেয় ইডি। আজ জমিদখল মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.