সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান (ED Raid)। সল্টলেকে আইপ্যাকের দপ্তরেও (I-PAC)। সূত্রের খবর, কয়লা পাচারের পুরানো একটি মামলায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দিল্লি থেকে বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
এর আগে কলকাতা এবং ঝাড়খণ্ডের কয়লা পাচার মামলায় শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার দিল্লির একটি পুরানো মামলায় এদিন সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কয়েকবছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জেরা করা হয়েছে একাধিক ব্যক্তিকেও। শুধু তাই নয়, মামলায় টাকার লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখেন আধিকারিকরা।
সূত্রের খবর, তাঁদের জেরা করেই এবং টাকার লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পরেই প্রতীক জৈনের নাম আসে। এরপর বুধবার রাতে দিল্লির ইডির একটি টিম কলকাতায় চলে আসে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের দপ্তরে চলছে তল্লাশি অভিযান।
সর্বশেষ খবর
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও