অর্ণব আইচ: বর্ষশেষে ফের তৎপর ইডি। বৃহস্পতিবার সাতসকাল থেকে মোট ৯টি জায়গায় চলছে জোর তল্লাশি। বেলেঘাটা রোডে রাঘব পাণ্ডে, আলিপুর পার্কে সুশীল মেহেতা, নেতাজি সুভাষ রোডে রাজেশ রুশির অফিস এবং আশুতোষ মুখার্জী রোডের বাড়িতে হানা ইডির। এছাড়া মানিকতলা হাউসিংয়ে অশোক যাদুখা, মানিকতলা মেন রোডে সুভাষ চাঁচোর, গণেশচন্দ্র অ্যাভিনিউ এবং ছাতাওলা গলিতে পোদ্দার কোর্টে চলছে তল্লাশি। সূত্রের খবর, শেল বা ভুয়ো কোম্পানির সন্ধান চালাচ্ছে ইডি। এর সঙ্গে হাওলার মাধ্যমে বাইরে টাকা পাচার হয়েছিল কিনা, সেই ব্যাপারে খোঁজ নিতে হিসাবরক্ষকদের অফিস ও বাড়িতে চলছে তল্লাশি।
নেতাজি সুভাষ রোডে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেশ রুশির অফিসে যান ইডি আধিকারিকরা। তাঁর অফিসের মূল দরজা সে সময় বন্ধ ছিল। তাই চাবির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আধিকারিকদের। খানিকটা পর চাবি হাতে পাওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অফিসের ভিতরে ঢোকেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে জোর তল্লাশি। এছাড়া রাজেশের বাইপাসের কাছে একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে হানা দিয়ে চিরুনি তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। অন্যদিকে, বেঙ্গল কেমিক্যালস বাসস্টপের কাছে মণিকলা আবাসনেও হানা দেয় ইডি। সেখানে মণিকলা আবাসনের ১৬ এবং ১৮ তলায় দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডি আধিকারিকরা। চলছে নানা কাগজপত্র খতিয়ে দেখার কাজ।
[আরও পড়ুন: লোকসভা ভোটে মোদির সাফল্য কামনায় পুতিন, জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ রুশ প্রেসিডেন্টের]
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের ভার পাওয়ার পর থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বহু তাবড় নেতা। তদন্ত দিশাহীন বলে বার বার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। তাই তথ্যের খোঁজে তৎপর তদন্তকারীরা। সে কারণে সাতসকাল থেকে দিকে দিকে হানা ইডি আধিকারিকদের।
[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!