পালা বদলের বাংলায় অন্যরকম ইদ (Eid) দেখল শহর। রেড রোড নয়, এবার ইদের নমাজ হল ব্রিগেড ময়দানে (Brigade Ground)। শুধু তাই নয়, শহর এবং শহরতলির কোনও রাস্তাতেই হয়নি ইদের নমাজ। ফলে সমস্ত রাস্তাই আজ, বৃহস্পতিবার সকাল থেকে খোলা ছিল। তবে ইদ উপলক্ষে ব্রিগেড-সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। শুধু তাই নয়, ওয়াচ-টাওয়ার থেকেও চলছে নজরদারি।
বছরে দু’বার রেড রোড চত্বরেই পাঠ হয় ইদের নমাজ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যা অন্য মাত্রা পায়। উপস্থিত থাকতেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেত সেই মঞ্চে। যদিও ২৬ এর নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। বাংলার মসনদে এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমস্যা করে রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ হবে না। এরপরেই রেড রোডে এবার ইদের নমাজ হবে কি না তা নিয়ে চর্চা চলছিল। সেই চর্চার মধ্যেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার ব্রিগেড ময়দানেই পড়া হবে ইদের নমাজ।
আরও পড়ুন:
বছরে দু’বার রেড রোড চত্বরেই পাঠ হয় ইদের নমাজ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যা অন্য মাত্রা পায়। উপস্থিত থাকতেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেত সেই মঞ্চে।

যদিও গতবছরই ‘খিলাফত কমিটি’কে সেনার তরফে জানানো হয়, রেড রোডে আর নমাজ পড়ার অনুমোদন দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে এহেন পদক্ষেপ বলেও জানানো হয়। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনার কাছে বিশেষ অনুরোধ জানান। বলে রাখা প্রয়োজন, এর আগে বাম সরকারের শুরুর দিকে শহিদ মিনরের মাঠে হতো ইদের নমাজ। কিন্তু বৃষ্টি, জল কাদার জন্য রেড রোডে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর