Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Elderly couple stole ornaments to lead lavish lifestyle

গয়না চুরি করে বিলাসবহুল জীবনযাপনের ছক! মাল্টিপ্লেক্সে যাওয়ার পথেই গ্রেপ্তার প্রৌঢ় দম্পতি

টালির বাড়িতে থেকেও প্রৌঢ় দম্পতির বিলাসবহুল জীবনযাত্রা দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ১২:৫৩

options
link
গয়না চুরি করে বিলাসবহুল জীবনযাপনের ছক! মাল্টিপ্লেক্সে যাওয়ার পথেই গ্রেপ্তার প্রৌঢ় দম্পতি zoom
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: বাড়িতে পরিচারিকার কাজ করার সুযোগ নিয়ে দু’মাস ধরে একটি একটি করে গয়না চুরি। এরপর স্বামীর সাহায্যে তা পাচার করে মোটা টাকা রোজগার। বিলাসবহুল জীবনযাত্রার জন‌্য এই পন্থাই বেছে নিয়েছিলেন প্রৌঢ় দম্পতি। বাড়ির ভিতর থেকে গয়না চুরি। গৃহকর্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। প্রচুর টাকা হাতে আসার পর মনের আনন্দেই দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করেন দম্পতি। বুধবার বিকেলে একসঙ্গে সিনেমা দেখতে বেরিয়েওছিলেন। যদিও শেষ পর্যন্ত আর মাল্টিপ্লেক্সে যাওয়া হয়নি। তার আগে রাস্তা থেকেই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন ওই প্রৌঢ় দম্পতি।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই দম্পতির নাম গোপাল সরকার ও পবিত্রা সরকার। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার চণ্ডী ঘোষ লেনের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। বাড়ির লোকেরা গত এপ্রিল মাসে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। গৃহকর্ত্রী তাঁর গয়না খুলে আলমারিতে রাখেন। এর দু’মাস পর সম্প্রতি ফের আলমারি খুলে বাড়ির লোকেরা দেখতে পান যে, আলমারি থেকে উধাও হয়েছে কয়েকটি সোনার চেন, লকেট-সহ কয়েক লাখ টাকার গয়না। এই ব‌্যাপারে পরিবারের লোকেরা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। দরজা বা আলমারি ভাঙার কোনও চিহ্ন পাননি তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিজের লম্বা চুল কেটে দান, ক্যানসার আক্রান্তদের পাশে থেকে প্রশংসা কুড়োচ্ছেন হুগলির ছাত্রী]

বোঝা যায়, দুষ্কৃতীরা এসে ঘরের গোপন জায়গা থেকে চাবি নিয়ে এসে আলমারি খুলে গয়না লোপাট করে ফের চাবিটি আগের জায়গায় রেখে দিয়েছে। এলাকায় চোরের কোনও সিসিটিভির ফুটেজও পাননি গোয়েন্দারা। তাঁরা পরিচারিকা থেকে শুরু করে অনেকের উপরই নজরদারি রাখতে থাকেন। যদিও বহুদিনের পরিচারিকা পবিত্রার বিরুদ্ধে বাড়ির লোকেরা সরাসরি অভিযোগ না জানালেও গোয়েন্দাদের সন্দেহের তির এসে পড়ে প্রৌঢ়া পরিচারিকার উপরই। তাঁর চলাফেরা ও কার্যকলাপের উপর নজর রাখতে শুরু করেন গোয়েন্দারা।

তাঁরা জানতে পারেন যে, গত মাসখানেক ধরে তাঁদের জীবনযাত্রার কিছুটা পরিবর্তন হয়েছে। টালির বাড়িতে থেকেও তাঁদের বিলাসবহুল জীবনযাত্রা দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। তাঁরা খবর পান যে, বুধবার ওই প্রৌঢ় দম্পতি সিনেমা দেখতে যাবেন। হলে প্রবেশের আগেই তাঁদের গ্রেফতার করে জেরা করা হলে জানা যায়, দু’মাস ধরে স্ত্রী গয়না চুরি করে স্বামীকে দিয়েছেন। স্বামী সেই গয়না বাইরে বিক্রি করতে শুরু করেন। রাতেই তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে জামাকাপড়ের মধ্যে থেকে কিছু গয়না উদ্ধার হয়। বাকি গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘তদন্তে ১০০% সাহায্য করব’, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা সায়নী ঘোষের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.