Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, খুনের ঘটনায় চাঞ্চল্য নিউ আলিপুরে

খুনের মোটিভ কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ০৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ০৮:০০

options
link
রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, খুনের ঘটনায় চাঞ্চল্য নিউ আলিপুরে zoom
Advertisement

অর্ণব আইচ: সাতসকালে দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ার একটি বাড়ি থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিউ আলিপুরের ওই বাড়ির বাসিন্দা মলয় মুখোপাধ্যায়কে (৮২) খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই বৃদ্ধের মৃতদেহ। ঘরের দরজার তালাও ভাঙা ছিল। সম্ভবত ডাকাতি করতে এসেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

[বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি যুবকের]

296bb2df-75ed-4013-a695-b198147b799f

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মলয়বাবুর ছেলে পুলিশকে জানিয়েছেন, রবিবার সকালে বাবাকে ডাকতে গিয়ে দেখেন বিছানার উপর পড়ে রয়েছে দেহ। মাথার পিছন দিকে রক্তে ভেসে গিয়েছে বিছানা। নিচের ঘরে থাকতেন ওই বৃদ্ধ। বাড়ির দরজার তালাও ভাঙা ছিল। ছেলে উপরের ঘরে থাকতেন। তিনি জানিয়েছেন, গতকাল রাতে কোনও শব্দ শুনতে পাননি তিনি। সকালে দেহ দেখেই পুলিশকে খবর দেন পরিজনরা। পুলিশ জানিয়েছে, বাড়ির উপরের গ্রিল কাটার চেষ্টা হয়েছে। এবং নিচের দরজার তালাও ভাঙা হয়েছে। কিন্তু খুনের মোটিভ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বৃদ্ধের মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.