দীপালি সেন: দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা। একাধিকবার আত্মত্যার চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। শনিবার পরিবারের সকলের চোখ এড়িয়ে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিলেন এক বৃদ্ধা। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগুইআটির অশ্বিনীনগরের হাতিয়ারা রোডে।
বাগুইআটির অশ্বিনীনগরের হাতিয়ারা রোডের মিলনদীপ আবাসনের বাসিন্দা নিলম কোঠারি (৬২)। ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি (Baguiati) থানার পুলিশ।
Advertisement
[আরও পড়ুন: লজ্জার রেকর্ড রোহিতের, ধোনির চেন্নাইয়ের সামনে ধরাশায়ী মুম্বই]
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে আবাসনের ছাদ থেকে পাশের বাড়িতে ঝাঁপ দেন বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বাগুইআটিতে ভিআইপি রোডের উপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, নিলমদেবী আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বৃদ্ধা। বছর দুই ধরে মিলনদীপ আবাসনের বাসিন্দা নিলমদেবী এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক