সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর ঠিক কীভাবে হবে, ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে কোন কোন কাজ করতে হবে, তা জানতে বিএলওদের প্রশিক্ষণ শুরু বাংলায়। কলকাতার একাধিক জায়গায় প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে। আগামী ৩ নভেম্বর, সোমবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পরদিন থেকে এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা।
কলেজস্ট্রিটের ডিরোজিও হল এবং জেসপ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে চলছে প্রশিক্ষণ শিবির। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দু’দফায় ডিরোজিও হলে চলবে প্রশিক্ষণ। প্রথম দফায় ডিরোজিও হলে চৌরঙ্গী, বেলেঘাটা এবং জোড়াসাঁকো বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় প্রশিক্ষণ দেওয়া হবে এন্টালি, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়ার বিএলওদের। মানিকতলার বিএলওদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে জেএসপ বিল্ডিংয়ে। গত সোমবার রাজ্যে এসআইআরের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকে দফায় দফায় চলছে বৈঠক, প্রশিক্ষণের কাজ। প্রথমে রাজ্যের সিইও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকদের। তাঁরা আবার ইআরও এবং এইআরওদের প্রশিক্ষণ দেন। ইআরও এবং এইআরও-রা আবার বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন। এবার পালা বিএলওদের।
বলে রাখা ভালো, রাজ্যে কমবেশি মোট ৯০ হাজার বুথ রয়েছে। সেখানে বিএলএ ১, বিএলএ ২-রা কাজ করবেন বিএলও-দের সাহায্যে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রশিক্ষণ শেষের পর আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন বিএলওরা। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
সর্বশেষ খবর
-
১৫ বছরেই অধিনায়ক! দলীপ ট্রফিতে নতুন ইতিহাস বৈভব সূর্যবংশীর, কীভাবে এল সুযোগ?
-
‘গজনির মতোই স্মৃতিভ্রংশ হয়েছে,’ আমিরের স্মৃতিশক্তি নিয়ে রসিকতা সোনম ওয়াংচুকের
-
পড়ুয়াদের স্বার্থে বিরাট সিদ্ধান্ত, বড় বদল রাজ্য জয়েন্ট কাউন্সিলিং প্রক্রিয়ায়!
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী
-
দুর্গাপুরের ভাঙা হল নেহরুর মূর্তি! ‘পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন’, পুলিশকে ডেডলাইন কংগ্রেসের
