Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

‘হাইব্রিড গাড়ি’ বানিয়ে তাক লাগালেন এ রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

কীভাবে চলে এই হাইব্রিড গাড়ি? দেখে নিন ভিডিওয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৭, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৭, ১২:৫৩

options
link
‘হাইব্রিড গাড়ি’ বানিয়ে তাক লাগালেন এ রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের উন্নতি যেমন পরিবেশকে দূষণের কারণ হয়ে ওঠে, তেমন সেই বিজ্ঞানই পারে তার ভারসাম্য বজায় রাখতে। বর্তমানে বায়ূদূষণ দেশের বড় মাথাব্যথার কারণ। ইতিমধ্যেই দূষণের তালিকায় দেশে শীর্ষস্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেই তালিকা থেকে বাদ পড়েনি কলকাতাও। পরিবেশকে ধুলো, ধোঁয়া মুক্ত করে আরও সুন্দর সমাজ গড়তে ফের উদ্যোগী হয়েছেন হুগলির এলিট পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।

সম্প্রতি এই প্রতিষ্ঠানের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল বর্ষের ছাত্ররা তাঁদের প্রজেক্টে বানিয়ে ফেলেছেন দারুণ একটি গাড়ি। যে গাড়ি পরিবেশবান্ধব তো বটেই, জ্বালানির খরচও প্রায় নেই বললেই চলে। দূষণমুক্ত গাড়ি হিসেবে ইদানীং মফস্বলে টোটোর দারুণ জনপ্রিয়তা রয়েছে। তবে সে গাড়ি চলে ব্যাটারিতে। যে ব্যাটারি চার্জ হয় ইলেকট্রিকের মাধ্যমে। কিন্তু এই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা বানিয়ে ফেলেছেন আরও আধুনিক একটি গাড়ি। যার পোশাকি নাম ‘হাইব্রিড ভেহিকল।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

unnamed

এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এসআই ইঞ্জিন ও ডিসি মোটর। ইঞ্জিন চালু হতে পেট্রলের মতো জ্বালানির প্রয়োজন হয়। কিন্তু সেটাই যে সবসময় পোড়ে তা নয়। কেননা এর পরবর্তীতে গাড়িটি ডিসি মোটরে চলতে থাকে। গাড়ি চলাকালীনই অল্টারনেটরের মাধ্যমে ব্যাটারি চার্জড হতে থাকে। ফলে বাইরে থেকে আর চার্জ দেওয়ার দরকার হয় না। সাধারণত হাইব্রিড ভেহিকলের ক্ষেত্রে ইলেকট্রিক মোটর ব্যাটারিতেই চলে, তবে সে ব্যাটারিতে বাইরে থেকে শক্তি জোগতে হয়। কিন্তু এই গাড়িটির গঠন কাঠামো এরকম, যাতে ব্যাটারিকে বাইরে থেকে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না। ফলে শক্তির ব্যবহার যেমন নিয়ন্ত্রিত হচ্ছে, তেমনই পরিবেশ দূষণও কম হচ্ছে।

অধ্যাপক সুব্রত বিশ্বাস এবং সতীনাথ দাসের তত্ত্বাবধানে প্রজেক্ট ওয়ার্কে সাফল্য পেয়েছেন ছাত্ররা। এর আগে টোটোর মতোই দেখতে সৌরশক্তিতে চালিত একটি গাড়ি তৈরি করে তাক লাগিয়ে ছিলেন ছাত্ররা। ভারতের মানচিত্রে ফের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন এই ছাত্ররা। তাঁদের সাফল্যে স্বাভাবিকভাবেই দারুণ খুশি অধ্যাপকও। কীভাবে চলে এই হাইব্রিড গাড়ি? নিজেই দেখে নিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.