সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইএম বাইপাসের বুকে বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করেছে নাবালক। বর্তমানে পুলিশের জালে সে। কিন্তু নিতান্ত মুখচোরা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনো ছেলে কীভাবে একাজ করল? ভেবেই কুলকিনারা পাচ্ছেন না প্রতিবেশীরা। সকলেরই প্রশ্ন, এমনটাও হতে পারে?
বৃহস্পতিবার সন্ধ্যায় ইএম বাইপাসে ঘটে গিয়েছে ভয়ংকর কাণ্ড। ভরা রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন করেছে নাবালক। রাতেই নাবালক-সহ ৩ জনকে গ্রেপ্তার করে প্রগতি ময়দান থানার পুলিশ। তারপর থেকেই কারণ নিয়ে চর্চা শুরু হয়েছে। উঠে এসেছে পরকীয়ার তত্ত্ব। কিন্তু নাবালকের ভূমিকা এককথায় অবিশ্বাস্য প্রতিবেশীদের কাছে। এলাকাবাসীরা বলেন, ধৃত নাবালক বরাবরই মুখচোরা। স্কুলে যাওয়া ও আসা ছাড়া তাকে কোনওদিনই বিশেষ বাইরে দেখা যায় না। মাঝে মাঝে পাড়ার দোকানে গেলেও কোনওরকমে জিনিস নিয়েই ঢুকে পড়ত ঘরে। কারও সঙ্গে অশান্তি তো দূর, বিশেষ কথাও বলত না। মুখচোরা সেই ছেলে কীভাবে এই হাড়হিম করা কাণ্ড ঘটালো, সেটাই ভাবাচ্ছে।
বিশেষজ্ঞদের কথায়, ধৃত নাবালক ছোট থেকে অসুস্থ পরিবেশে বড় হয়েছে। ফলে হিংসাত্মক মনোভব ছিলই। বাবা-মায়ের অশান্তির কারণেই সম্ভবত মনে চাপা রাগ জমা হয়েছিল। মনে করা হচ্ছে, ঘটনার দিনের পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারেনি নাবালক। আত্মনিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা।
সর্বশেষ খবর
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?