সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ লাগাতার তিন বছর ধরে সহপাঠীকে ধর্ষণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে ধৃত আইআইটির প্রাক্তন পড়ুয়া। ধৃতের নাম রাহুল ত্রিপাঠী। গতকাল নিউটাউন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে পেশ করা হবে বিধাননগর আদালতে।
[সোনারপুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, ধৃত ১]
ঘটনার সূত্রপাত তিন বছর আগে। আইআইটি রুড়কিতে এক সঙ্গেই পড়াশোনা করত ধৃত রাহুল ত্রিপাঠী ও নির্যাতিতা তরুণী। আলাপের পরে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে। পুলিশকে দেওয়া তরুণীর বয়ান থেকে জানা গিয়েছে, গত তিন বছর ধরে তাঁকে লাগাতার ধর্ষণ করেছিল রাহুল। নগ্ন ছবি তুলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকমেল করত রাহুল তাঁর বয়ানে এও জানিয়েছেন অভিযোগকারিণী তরুণী। পরিস্থিতি চরমে পৌঁছালে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় রাহুল ত্রিপাঠীর নামে অভিযোগ দায়ের করেন বর্তমানে একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। গতকাল নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাহুল ত্রিপাঠীকে। আজ তাকে পেশ করা হবে বিধাননগর আদালতে।
[দুর্ঘটনা নয়, রেলের জল খেয়ে প্রাণ হারিয়েছেন বেশি মানুষ!]
সূত্রের খবর, তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ। তার কাছে ওই তরুণীর কী ছবি রয়েছে? ছবি ছাড়াও আর কী কী রয়েছে? ধৃতকে হেফাজতে নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পারে পুলিশ এমনই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আগরকরের কোপে কেরিয়ার শেষ! এখনও ক্ষোভ পুষে রেখেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন
-
পুজোর উইশলিস্টে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা! কৌশানীর পুজোর পাতে আর কী কী চমক?
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?
-
‘আমার কোনও মূল্যই নেই’, ছেলেকে পরামর্শ দেওয়া নিয়ে কেন এমন বললেন শেহওয়াগ?
-
সোনামণিকে ‘অশালীন স্পর্শ’ রাজবীরের, রেগে আগুন নিরঞ্জন-দীপেন্দু, ‘বিগ বসে’র ঘরে ধুন্ধুমার