Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

গোষ্ঠী সংঘর্ষে উত্তাল জয়পুরিয়া কলেজ, রক্তাক্ত ক্যাম্পাস

আন্দোলনে জেরবার চারুচন্দ্র কলেজও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১২:০২

options
link
গোষ্ঠী সংঘর্ষে উত্তাল জয়পুরিয়া কলেজ, রক্তাক্ত ক্যাম্পাস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত শহরের কলেজ ক্যাম্পাস। দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত হল জয়পুরিয়া কলেজের ক্যাম্পাস। আহত একাধিক পড়ুয়া। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিল শ্যামপুকুর থানার পুলিশ। নিরাপত্তা রক্ষার জন্য কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

[বিকাশের মনোয়ন বাতিলে ষড়যন্ত্রের অভিযোগ সুজনের, কী জবাব পার্থর?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ম্যাগাজিন ও ফেস্টের নাম করে ছাত্র-ছাত্রীদের থেকে টাকা তোলা হচ্ছে। আর তা বেআইনিভাবে লোপাট করে দেওয়া হচ্ছে। আর এমনটা কলেজের প্রাক্তনরাই করছে বলে অভিযোগ একদল পড়ুয়ার। এই অভিযোগ-পালটা অভিযোগের জেরেই সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়ে কলেজের দুই গোষ্ঠী। ঘটনায় কিছু ছাত্র জখমও হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী মোতায়েন করতে হয়। ঘটনার জেরে কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

[গুজরাট মাদক পাচারে ১০০ কোটি টাকা ঢুকত খোদ কলকাতাতেই!]

এদিকে অশান্তি অব্যাহত চারুচন্দ্র কলেজেও। একদিকে বহিরাগতদের প্রবেশ রুখতে ও নিজেদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে সরব হন শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা। অন্যদিকে প্রাক্তনদের প্রবেশাধিকার ও পঠনপাঠনের যথাযথ সুযোগ-সুবিধার দাবিতে ক্লাস বয়কট করেন কলেজ পড়ুয়ারা। পরে অবশ্য অধ্যক্ষের সঙ্গে কথা বলে কিছু সমস্যার সমাধান হয়। অধ্যক্ষের প্রতিশ্রুতি পেয়ে ফের কাজে যোগ দিতে রাজি হন শিক্ষকরা। তবে ছাত্রদের সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

[‘তারকেশ্বর নিয়ে মিথ্যে রটনাকারীরা মন্দির ভেঙে পড়লে এগিয়ে আসেন না’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.