গৌতম ব্রহ্ম: একটি হাত ও পায়ের দুটি আঙুল নেই৷ সদ্যোজাতের মুখটিও ভয়ঙ্কর৷ শিশু বদলের অভিযোগ পরিবারের সদস্যদের৷ কাঠগড়ায় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের৷ হাসপাতালের মালিক ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[তিনদিনে শহরে জলে ডুবে মৃত্যু পাঁচজনের, বাড়ছে উদ্বেগ]
ই এম বাইপাস লাগোয়া মুকুন্দপুরেই থাকেন সুকান্ত বিশ্বাস৷ বুধবার বিকেলে স্থানীয় গ্রিনপার্ক নার্সিংহোমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী তাপসী৷ তাঁর ভাসুর তাপস বিশ্বাস জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাপসীদেবীকে৷ সন্ধে সাড়ে সাতটা নাগাদ সন্তান প্রসব করেন তিনি৷ পরিবারের লোকেদের অভিযোগ, রাত ন’টা নাগাদ মা ও সদ্যোজাতকে জেনারেল বেডে দেওয়া হয়৷ তখন তাঁরা দেখেন, শিশুটির হাত ও পায়ের আঙুল নেই৷ মুখটিও ভয়ঙ্কর৷ তাপসী বিশ্বাসের বাড়ির লোকের দাবি, সদ্যোজাতের শারীরিক বিকৃতির বিষয়টি জানালে, প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দেন মুকুন্দপুরের গ্রিনপার্ক নার্সিংহোমের চিকিৎসকরা৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগে এফআইআর করেছেন তাপসী বিশ্বাসের পরিবারের লোকেরা৷ হাসপাতালের মালিক ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা]
রোগীর পরিবারের বক্তব্য, গত নভেম্বর মাস থেকে গ্রিন পার্কের ওই নার্সিংহোমে চিকিৎসাধীন তাপসী বিশ্বাস৷ প্রথম থেকে তাঁকে দেখছেন ওই নার্সিংহোমের গাইনোকোলজিস্ট জিনিয়া পাল৷ গর্ভাবস্থায় একাধিকবার আলট্রাসনোগ্রাফিও করা হয়েছে প্রসূতির৷ তখন সবকিছুই স্বাভাবিক বলে জানিয়েছিলেন ওই চিকিৎসক৷ তাহলে এখন বিকৃত অঙ্গ নিয়ে কী করে শিশু জন্মাল? তাপসী বিশ্বাসের পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারেই শিশু বদলে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ৷ এমনকী, অপারেশন থিয়েটার থেকে একজনকে বস্তা হাতে বেরিয়ে যেতেও দেখেছেন বলে দাবি করেছেন তাঁরা৷ এখন ওই শিশুটি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন৷
[বৃষ্টি হলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে বঙ্গে, সপ্তাহান্তে সক্রিয় হবে মৌসুমি বায়ু]
সর্বশেষ খবর
-
বাঘের পায়ের ছাপ চিনবে পড়ুয়ারা, বক্সায় ব্যাঘ্র আগমনের আগে নয়া উদ্যোগ বনদপ্তরের
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!