Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬

আলমারি থেকে উধাও টাকা, প্রশ্ন করতেই মারধর বাবাকে

ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বাবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৮:৪৯

options
link
আলমারি থেকে উধাও টাকা, প্রশ্ন করতেই মারধর বাবাকে zoom
Advertisement

অর্ণব আইচ: আলমারি খোলা, টাকা উধাও। ছেলেকে প্রশ্ন করতেই বৃদ্ধের কপালে জুটল মার। পুলিশে ছেলের নামে অভিযোগ দায়ের করল বৃদ্ধ। অভিযোগ, আলমারি থেকে আগেও এভাবে টাকা চুরি করেছে ছেলে। হাতে টাকা না পেলে অথবা বাধা পেলেই বাবাকে মারধর করে। ছেলের হাতে মার খেয়ে ঘরে বসে কাঁদতেন বাবা। কিন্তু এদিন সহ্যের সীমা ভাঙে বিভাস দে-র। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থানায় গিয়ে কেঁদে ফেললেন বৃদ্ধ বাবা। ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন।

[আদালতে পিওন নিয়োগের পরীক্ষায় ‘হাইটেক’ টুকলি, গ্রেপ্তার ৫০]

রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে ছোট বাড়ি। অবসরের পর ব্যাংকের এমআইএস—এ কিছু টাকা আসে। সেই টাকা দিয়েই কোনও মতে সংসার চলে। চলে ওষুধের খরচাও। ওষুধ কেনার জন্যই তিনি ২০০০ টাকা ব্যাংক থেকে তুলে আলমারিতে রেখেছিলেন। রবিবার দেখেন, আলমারির পাল্লা খোলা। আলমারি থেকে উধাও টাকা। ছেলের উপরই সন্দেহ হয় বিভাসবাবুর। ছেলে কিছুই করে না। ছেলের খরচ তাঁকেই চালাতে হয়। বরং মাঝেমধ্যেই বাবার জমানো টাকা সে চুরি করে বলে বৃদ্ধের অভিযোগ। তিনি ছেলেকে জিজ্ঞাসা করেন, কেন টাকা নিয়েছে সে? সেই টাকা তিনি ফেরত দিতে বলেন। বৃদ্ধের অভিযোগ, নেশা করার জন্য টাকা নেয় তাঁর ছেলে। যদিও ছেলেকে বিষয়টি বলার অপরাধে ছেলে তাঁকে মারতে শুরু করে। ছেলের হাতে মার খেয়ে কেঁদে ফেলেন বৃদ্ধ। থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আদালতে পিওন নিয়োগের পরীক্ষায় ‘হাইটেক’ টুকলি, গ্রেপ্তার ৫০]

এই ধরনের ঘটনা আগেও হয়েছে তাঁর বাড়িতে। প্রত্যেকবার ছেলের কাছে মার খেয়ে ঘরের দরজা বন্ধ করে একাই বসে থেকেছেন। দুঃখ কাউকে জানাতে পারেননি। রবিবারও অনেকক্ষণ বসে ছিলেন বাড়িতে। কিন্তু এদিন ছেলের হাতে মার খাওয়া আর মেনে নিতে পারেননি তিনি। ঘরে বসেই টালিগঞ্জ থানার ওসিকে একটি অভিযোগপত্র লেখেন। ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন টালিগঞ্জ থানায়। অফিসারদের কাছে গিয়ে কেঁদে ফেলেন। যে দুঃখের কথা এতদিন কাউকে বলতে পারেননি, তা পুলিশ আধিকারিকদের কাছেই খুলে বলেন। বৃদ্ধের অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা শুরু করেছে। যদিও বাবা পুলিশের কাছে গিয়েছেন জেনে পলাতক ছেলে। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.