Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

পুজোয় সন্তানদের সঙ্গ চেয়ে আদালতে বাবা

দাম্পত্য কলহের বলি শৈশব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ১০:২২

options
link
পুজোয় সন্তানদের সঙ্গ চেয়ে আদালতে বাবা zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। ছেলেমেয়ের সঙ্গে দেখা করার অনুমতি সপ্তাহে মাত্র একটি দিন। প্রতি শুক্রবার। তাও স্কুলের টিফিন আওয়ার্সে। স্কুলে পুজোর ছুটি পড়ে গিয়েছে। পুজোর দিনগুলোয় ছেলে-মেয়ের সঙ্গে দেখা হবে কীভাবে? উৎসবের দিনগুলিতে ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বাবা।

[পুজোয় পর্যটক টানতে শিলিগুড়িতে চালু হল হাতি সাফারি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কীসের প্রেক্ষিতে এমন ঘটল? কয়েক বছর আগে নিউটাউনের বাসিন্দা ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জয়িতা মুখোপাধ্যায় ভট্টাচার্যর। তাঁদের দু’টি ছেলেমেয়েও রয়েছে। নিউটাউনে স্ত্রী জয়িতার নামে একটি ফ্ল্যাট কেনেন ইন্দ্রনীল। ফ্ল্যাট কেনার কিছুদিনের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। ইন্দ্রনীলের নামে মানসিক ও শারীরিক নির্যাতন-সহ একাধিক অভিযোগে মামলা করেন জয়িতা। মামলায় বারাসত জেলা আদালত নির্দেশ দেয়, ছেলেমেয়ের সঙ্গে সপ্তাহে এক দিন স্কুলে গিয়ে দেখা করতে পারবেন ইন্দ্রনীল। ওই ফ্ল্যাটের চৌহদ্দির মধ্যে ইন্দ্রনীলের ঢোকা পুরোপুরি নিষিদ্ধ করে দেয় আদালত। নির্দেশ মতো সবকিছু ঠিকঠাকই চলছিল। সপ্তাহে একদিন ছেলেমেয়ের সঙ্গে দেখা হচ্ছিল ইন্দ্রনীলের। কিন্তু পুজোর ছুটি পড়ায় সে রাস্তাও বন্ধ। অথচ ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে কাতর ইন্দ্রনীল। সে কারণেই তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।

গোটা বিষয়টি শুনে বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর প্রশ্ন, “আপনাদের স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে ছেলেমেয়ের মানসিক পরিস্থিতি কী হচ্ছে তা আন্দাজ করতে পারছেন?” বিচারপতি বলেন, “কেন এমন করেন। ছেলেমেয়ের কথা ভাবুন।” এরপরই সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন বিকেলে এক ঘণ্টা করে ছেলেমেয়ের সঙ্গে ইন্দ্রনীলবাবুকে দেখা করার অনুমতি দিয়েছে হাই কোর্ট। আদালতের নির্দেশ, নিউটাউনের ওই ফ্ল্যাট সংলগ্ন এলাকায় একটি কমপাউন্ডে দুই পুলিশ আধিকারিকের উপস্থিতিতে ছেলে ও মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন বাবা। ওই এলাকায় সিসিটিভি রাখারও নির্দেশ দিয়েছে আদালত।

[বান্ধবীর সঙ্গে বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রতর ঘনিষ্ঠ ছবি ভাইরাল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.