সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ। এবার শেক্সপিয়র সরণি থানায় এফআইআর করলেন অভয়ার বাবা। সেখানে তিনি দাবি করেছেন, অভিযানের মাঝে তাঁর স্ত্রীক হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। মাথা ও পিঠেও আঘাত করে পুলিশ।
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়েছে একবছর। তবে যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট সিবিআই-এর উপর চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। সেখানে ছিলেন অভয়ার মা-বাবাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। বিজেপির দাবি ছিল, পুলিশের মারে জখম হয়েছেন অভয়ার মা। অভয়ার বাবা অভিযোগ জানান, তাঁকেও পুলিশের মার খেতে হয়েছে।
বিজেপির এই অভিযোগকে ‘ডাহা মিথ্যে’ বলে তীব্র আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। শনিবার সাংবাদিক বৈঠকে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “অভয়ার মা-বাবাকে যেভাবে রাজনীতি ব্যবহার করল বিজেপি, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি নেতা ‘ন্যাড়া নাড়ু’ নিজের মুখ ক্যামেরায় দেখাবে বলে অভয়ার মাকে ঠেলে ফেলে দেয়। তাঁদের মবের মুখে ফেলে দেওয়া হয়েছে। নোংরামো করেছে বিজেপি।” এই নিয়ে প্রবল চাপানউতোরের মাঝে এবার পুলিশের বিরুদ্ধে এফআইআর করলেন অভয়ার বাবা।
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত