Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোয় যুগল হেনস্তা, অবশেষে মামলা রুজু পুলিশের

ঘটনার বেশ কিছু ছবি ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:০৩

options
link
মেট্রোয় যুগল হেনস্তা, অবশেষে মামলা রুজু পুলিশের zoom
Advertisement

নব্যেন্দু হাজরা: দমদম মেট্রো স্টেশনে যুগল হেনস্তায় মামলা রুজু করল কলকাতা পুলিশ। নিগৃহীত তরুণ-তরুণী সামনে না এলেও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করল সিঁথি থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর ভারতীয় দণ্ডবিধি ৩২৩,৩৪১ এবং ৫০৬ ধারায় মামলা শুরু করা হয়েছে।

[পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ রাজ্যের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগে যথেষ্ট সারবত্তা রয়েছে বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার বেশ কিছু ছবি ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সময় প্ল্যাটফর্মে বা স্টেশন চত্বরে কারা কারা ছিলেন সেটা চিহ্নিত করা হচ্ছে। উল্লেখ্য, ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষর একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেই পোস্টকে ভুয়ো বলে দাবি করে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে তারা।

কয়েকদিন আগেই দমদম মেট্রো স্টেশনে প্রবীণ সহযাত্রীদের রোষের মুখে পড়ে একটি যুগল। হামলাকারীদের অভিযোগ, অত্যন্ত ঘনিষ্ঠভাবে কামরায় দাঁড়িয়েছিল ওই যুগল যা অশালীন। এই ঘটনায় আরও একবার মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। যাত্রীদের একাংশের অভিযোগ, হামলার সময় নীরব দর্শক ছিলেন নিরাপত্তারক্ষীরা। দমদমের মতো ব্যস্ত স্টেশনে এহেন ঘটনায় বয়ে যায় নিন্দার ঝড়। শুরু হয় ‘হোক আলিঙ্গন’ প্রতিবাদ।

তারপরই ঘটনায় নড়েচড়ে বসে মেট্রো ও পুলিশ। যদিও এখনও পর্যন্ত নিগৃহীত তরুণ-তরুণী সামনে আসেননি তবুও দোষীদের শাস্তির দাবি জোরাল হয়েছে। এদিকে ঘটনার জেরে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। স্টেশনগুলিতে নিরাপত্তার জন্য বেসরকারি রক্ষী নিয়োগের কথা ঘোষণা করা হয়। সঙ্গে পুরনো রেকগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলেও জানানো হয়। সব মিলিয়ে মেট্রোয় হামলার ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন।

[‘বেমালুম মিথ্যা বলতে পারেন প্রধানমন্ত্রী’, তথ্য দিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.