সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়। বুধবার সকালে যাদবপুরের একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের বলে খবর।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে যাদবপুরের কেপিসি হাসপাতালের কাছে একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। দোকানের উপরে আরও একটি রেস্তরাঁ ছিল। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় নষ্ট হয়েছে দোকানের একাধিক জিনিসপত্র। দোকানের ভিতর আগুনে পুড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পর দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যহত হয়েছিল।
সর্বশেষ খবর
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তমকুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্মশতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ