সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক এসি মেট্রোয় আগুন দেখা গেলে চরম আতঙ্কে পড়েন যাত্রীরা৷ দমদম থেকে গড়িয়াগামী মেট্রোর পিছনের দিকে এক কামরায় বিস্ফোরণের জেরে দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে৷
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ এসি মেট্রোর থার্ড রেলে একটি বক্সে বিস্ফোরণের জেরে দেখা যায় আগুন ও ধোঁয়া৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ দু’দিকের মেট্রো চলাচলই সাময়িক বন্ধ করে দেওয়া হয়৷ বন্ধ করে দেওয়া বিদ্যুৎ সংযোগও৷ মেট্রো রেলের আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা ও পরে দমকলের সাহায্যে ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়৷ বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রীরা নিরাপদেই বেরতে পেরেছেন বলে জানা গিয়েছে৷
তবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা৷ বেশ কিছুক্ষণ মেট্রো বন্ধ থাকায় বাস-ট্রামই বেছে নিতে হয় তাঁদের৷ ফলে ব্যাপক যানযট দেখা দেয় শহরের রাস্তায়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, আপ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘গরুর গাড়ির হেডলাইট’, বিধানসভায় ‘প্রতিষ্ঠিত চোর’ অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
-
আলোচনায় সরকারকে আসতে হবে যন্তর মন্তরে! ‘অনশন ভাঙুন সোনম’, আর্জি অভিজিতের
-
অজ্ঞান করে প্রৌঢ়াকে ‘ধর্ষণ’, প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্য ঝাড়গ্রামে
-
ইন্টারনেট ছাড়াই মেসেজ চালাচালি করছে ‘আরশোলা’রা! তাজ্জব পুলিশ, নেপথ্যে কোন প্রযুক্তি?
-
‘ককরোচ’ বিক্ষোভে ‘মৌন’ ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ কটাক্ষ, ক্ষোভের আগুনে বন্ধ নায়িকার ফ্যানপেজ