সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের পর এবারে খাস কলকাতা৷ আগুনের গ্রাসে শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল৷ এদিন বেলা বারোটা নাগাদ আগুন লাগে হাসপাতালের প্রশাসনিক ভবনে৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷
দমকল সূত্রের খবর, প্রশাসনিক ভবনের একটি সেমিনার রুমে আগুন লাগে৷ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এসি শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে বলে৷ ঘটনার সময় রোগীদের ভিড়ে প্রায় ভর্তি ছিল শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল চত্বর৷ আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়৷ বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় হাসপাতালের আউটডোর৷ পরে পরিস্থিতি নিযন্ত্রণে এলে ফের আউটডোর চালু করে দেওয়া হয়৷
শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনে ৩ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে কয়েকমাসের শিশুও রয়েছে৷ আতঙ্কিত মানুষের বাইরে যাওয়ার তাড়ায় আহত হন আরও অনেকে৷ সেই আতঙ্কের ছায়াই এবারে ফিরে এল খাস কলকাতার এই হাসপাতালে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১