সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গোৎসবের মধ্যে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়৷ বৃহস্পতিবার ট্যাংরার এক বেআইনি গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লাগে৷ আগুন লাগার পরই গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ অগ্নিদগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷
আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ৫টি ইঞ্জিন৷ পঞ্চমীর দিন রাস্তায় জানজট থাকায় দমকলের পৌঁছতেও বেশ খানিকটা সময় লেগে যায়৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলার দলও৷ গুদামের ভিতর এখনও বেশ কয়েকজন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পথচারীদের নিরাপত্তার স্বার্থে ট্যাংরা ও শিয়ালদাগামী রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানাতে পারেননি দমকল কর্মীরা৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এলাকা পরিদর্শনে পৌঁছেছেন বিধায়ক স্বর্ণকমল সাহা৷
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!