সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল পার্ক স্ট্রিট৷ সোমবার বিকেলে নামজাদা রেস্তরাঁয় আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য৷ সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷
[ আরও পড়ুন: দীর্ঘক্ষণ লিফটে আটকে ৪ ছাত্রী, গাফিলতির অভিযোগে কাঠগড়ায় নিরাপত্তারক্ষী]
শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট৷ সোমবার বিকালের দিকে ওই এলাকার নামজাদা রেস্তরাঁ ছিল ভিড়ে ঠাসা৷ সেই সময় আচমকাই রান্নার জায়গা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়৷ আচমকাই আতঙ্কিত হয়ে পড়েন রেস্তরাঁয় থাকা কর্মী এবং অন্যান্য৷ তড়িঘড়ি খাবারদাবার ছেড়ে রেস্তরাঁ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ খবর দেওয়া হয় দমকলে৷ এক মুহূর্ত সময় নষ্ট না করেই ঘটনাস্থলে পৌঁছান দমকলের তিনটি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় রেস্তরাঁ ফাঁকা করে দেওয়া হয়৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ তবে এখনও কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে রেস্তরাঁ এবং রেস্তরাঁ লাগোয়া এলাকা৷
[ আরও পড়ুন: কমছে মেধার চর্চা, উচ্চমাধ্যমিকেও শহরকে টেক্কা জেলার পড়ুয়াদের]
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, রেস্তরাঁর রান্নাঘরে থাকা সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে এটাই আসল নাকি অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে৷ রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিকঠাক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এর আগে শহরের বহুতল ‘দ্য ৪২’- এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ হতাহতের কোনও খবর না থাকলেও তৈরি হয়েছিল ব্যাপক চাঞ্চল্য৷ এবার একই এলাকায় ফের আগুনের ঘটনায় পার্ক স্ট্রিটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই৷
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?