অর্ণব আইচ: উৎসবের মরশুমে ফের শহরে আগুন৷ সোমবার বিকালে ট্যাংরার দেবেন্দ্র চন্দ্র রোড সংলগ্ন একটি স্টেশনারি সামগ্রীর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলের পাশেই রয়েছে আরআইসি কারখানা৷ তবে, আগুন ছড়িয়ে না পড়ায় রক্ষা পেয়েছে আরআইসি কারখানাটি৷
[পুজোয় নাশকতা রুখতে ডিউটিতে রোজা, ভেনাসরা]
এদিনের এই অগ্নিকাণ্ডে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিনের এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী৷ পাঁচটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর৷ যদিও দমকল পৌঁছনোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গুদামটি।
[পুলিশকে স্যালুট পুজোর কলকাতার, মণ্ডপে দুষ্কর্ম রুখতে শুরু তৎপরতা]
এদিন বিকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীরা বাসিন্দারা৷ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ষষ্ঠীর সন্ধ্যায় পুজো দেখতে আসা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়৷
[মেট্রোর বগিতে ধোঁয়া, আগুন আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের]
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ব্যবসার কাজে গুদামটি ব্যবহার হত৷ গুদামে স্টেশনারি সামগ্রী মজুত করা ছিল বলে খবর৷ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছেন দমকল কর্মীরা৷ কিছু বোঝার আগেই আগুনের গ্রাসে চলে যায় ওই গুদাম৷ কিন্তু, কীভাবে ঘটল এদিনের এই দুর্ঘটনা? গুদামে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, গুদামের কোনও বৈধতা ছিল কি না, তা জানতে শুরু হয়েছে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ৷
সর্বশেষ খবর
-
অবৈধ দোকান উচ্ছেদে বেসরকারি জেসিবি ব্যবহার, বুলডোজার-কাণ্ডে রাজ্যকে কী বার্তা হাই কোর্টের?
-
কোলের সন্তানকে শান্ত করতে হনুমান চালিশা পাঠ, বিদেশিনীর কৌশলে তাজ্জব নেটপাড়া
-
‘জীবনে প্রথম গান্ধীজয়ন্তীর উপলব্ধি’, ‘ককরোচ’দের জ্ঞানেশ বিক্ষোভে ‘গো জ্ঞানু গো’ স্লোগান বিশাল দাদলানির
-
আগামী ৭৫ বছর বাংলায় ক্ষমতায় থাকবে বিজেপি, নন্দীগ্রামের প্রচারে বড় বার্তা শুভেন্দুর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী