সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবনে অগ্নিকাণ্ড। সোমবার সন্ধেয় রাজ্যপালের বৈঠক চলাকালীন রাজভবনের তিনতলার বলরুমে আগুন লাগে। খবর পেয়ে বলরুমে পৌঁছে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
সোমবার সন্ধেয় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এডিজির সঙ্গে রাজভবনে বৈঠক করছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, বৈঠক চলাকালীন তিনতলার বলরুমে আগুন ধরে যায়। ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে। রাজভবনের চাপরাশি বিষয়টি দেখতে পেয়ে রাজ্যপালকে খবর দেন। বৈঠক ছেড়ে তৎক্ষণাৎ বলরুমে চলে আসেন রাজ্যপাল। রাজভবনের নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
[আরও পড়ুন: মাদক পরীক্ষার রিপোর্ট নেই! ৬০০ দিন জেলেই অভিযুক্ত, স্বরাষ্ট্রসচিবকে তলব কলকাতা হাই কোর্টে]
পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছয় রাজভবনে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। রাজভবনের সমস্ত বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে দেখার পরিকল্পনা করা হয়েছে। যাতে ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটে।
[আরও পড়ুন: ৫ বছরের লড়াইয়ে জয়, হাসিনকে মোটা অঙ্কের খোরপোশ দিতে হবে, শামিকে নির্দেশ আদালতের]
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের