মণিশংকর চৌধুরি ও তনুময় ঘোষাল: ঘন জনবসতিপূর্ণ এলাকা৷ অপরিসর রাস্তার দু’ধারে গায়ে গায়ে বাড়ি৷ এমনই এলাকায় চলছে মিষ্টির কারখানা৷ আতঙ্কে ছিলেন ভবানীপুরের যদুবাজারের অভয় সরকার লেনের বাসিন্দারা৷ সোমবার অগ্নিকাণ্ডের পর ক্ষোভ উগরে দিলেন তাঁরা৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেআইনিভাবে বসতি এলাকায় চলছে কারখানা৷ প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ উলটে তাঁদেরই হুমকি দিয়েছেন শহরের বিখ্যাত মিষ্টির দোকানের মালিক৷
[ বাগরির আগুন নেভার আগেই শহরে ফের অগ্নিকাণ্ড যদুবাবুর বাজারে]
শহরের ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ড যে কতটা ভয়াবহ হতে পারে, তা ‘জ্বলন্ত’ উদাহরণ বাগরি মার্কেট৷ ৩৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ কিন্তু নেভানো তো দূর, নতুন করে ছড়াচ্ছে আগুন৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দমকল৷ এরইমধ্যে সোমবার দুপুরে ফের শহরে অগ্নিকাণ্ড! এবার ভবানীপুরের যদুবাবু বাজারের অভয় সরকার লেনে৷ সোমবার দুপুরে আগুন লেগে যায় একটি মিষ্টি কারখানায়৷ দমকলের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি৷ তবে, স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটছে না৷
এ শহরের প্রসিদ্ধ মিষ্টির দোকান বলরাম মল্লিক৷ উত্তর থেকে দক্ষিণ৷ কলকাতার বিভিন্ন প্রান্তে তাদের দোকান৷ সোমবার ভবানীপুরে যে মিষ্টির কারখানাটিতে আগুন লাগে, সেই কারখানাটি প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক সংস্থারই৷যদুবাবু বাজারের অভয় সরকার লেনের বাসিন্দাদের অভিযোগ, প্রায় পনেরো বছর ধরে পাড়ার মধ্যে কারখানাটি চলছে৷ মিষ্টি তৈরির জন্য কারখানার চারতলা ভবনে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গ্যাসের সিলিন্ডার মজুত করে রাখা হয়৷ যদি কোনওভাবে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ কিংবা আগুন লেগে যায়, তাহলে পরিণাম কী হবে, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা৷ অবিলম্বে কারখানাটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন তাঁরা৷ প্রশাসন, এমনকী পুলিশেও অভিযোগ জানানো হয়েছে ৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷ উলটে ওই মিষ্টি কারখানার কর্তৃপক্ষ দাদাগিরি দেখিয়েছে বলে অভিযোগ৷ এর আগে ভবানীপুরের বলরাম মল্লিকের ওই মিষ্টি কারখানার অবশ্য কোনও দুর্ঘটনা ঘটেনি৷
[ কোথায় মালিক? জ্বলন্ত বাগরিতে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে ফিরহাদ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’