সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে দক্ষিণ কলকাতার সাউথ সিটি আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল৷ ঘটনায় প্রাথমিকভাবে ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ পরে আরও ছ’টি ইঞ্জিন এসে পৌঁছয়৷ জানা গিয়েছে, সকাল সোয়া ন’টা নাগাদ আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা৷ দমকলকর্মীরা শপিং মলের ভিতরের সমস্ত কর্মীকে বাইরে নিরাপদে নিয়ে আসেন৷ অনেকে সাউথ সিটির মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে এসেছিলেন৷ তাঁদেরকেও সিনেমার শো বন্ধ করে মলের বাইরে নিরাপদে নিয়ে আসা হয়৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বলে জানা গিয়েছে৷ তবে আগুন আতঙ্কে শপিং মলের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর৷ মলের কাচ ভেঙে পড়ছে বলে খবর পাওয়া গিয়েছে৷ শপিং মল লাগোয়া সাউথ সিটি আবাসনেও আগুন আতঙ্ক ছড়িয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ সিটি মল সংলগ্ন প্রিন্স আনোয়ার শাহ রোড৷ আগুন আয়ত্তে আনতে স্কাই ল্যাডার নিয়ে আসে দমকল৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে