Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

রুবি হাসপাতালের পাশের বহুতলে আগুন, পুড়ে ছাই বহু নথি

কাজ করেনি অগ্নিনির্বাপক ব্যবস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৩:৫৬

options
link
রুবি হাসপাতালের পাশের বহুতলে আগুন, পুড়ে ছাই বহু নথি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অল্পের জন্য রক্ষা পেল কলকাতার পাসপোর্ট অফিস। শুক্রবার রাত এগারোটা নাগাদ আগুন লাগে ওই বহুতলের তিন তলায়। আগুন ক্রমশই ছড়িয়ে পড়তে শুরু করে দোতলা ও চারতলায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩টি ইঞ্জিন৷

fire

Advertisement

[এক ট্যাক্সিতে একাধিক নম্বর, ‘নকল’ অস্ত্র-সহ গ্রেপ্তার ৪]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বহুতলটির বিভিন্ন তলায় বহু বেসরকরি সংস্থার অফিস আছে। যেখানে আগুন লাগে সেই অফিসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। বহুতলটির পাঁচতলায় তিনজন কর্মী আটকে পরেন। পরে তাঁদের উদ্ধার করে দমকল। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দল। দমকল সূত্রে খবর, প্রথমে কালো ধোঁয়া বেরাতে দেখা যায়৷ পরে ধীরে ধীরে বাড়তে থাকে আগুনের শিখা৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে প্রচুর গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের৷ তবে সারা রাত ধরে চালু থাকা এসি থেকেও আগুন লাগতে পারে বলে মনে করছেন তাঁরা।

fire1

[মদ্যপকে ছাড়াতে থানায় ঢুকে মার পুলিশকে]

আগুন ভয়াবহ আকার ধারণ করলে সমস্যা বাড়ত। কারণ বহুতলটির পাশেই রয়েছে একটি নামকরা বেসরকারি হাসপাতাল। বহুতলটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও, তা প্রায় অকেজো ছিল বলে অভিযোগ দমকল কর্মীদের। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলবে বলে জানিয়েছেন দমকল আধিকারিক। প্রয়োজনে অভিযোগও দায়ের করা হবে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। গোটা বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তবে এখন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.