বিধানসভা ভোটে তৃণমূলে ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভায় ডামাডোল। বারবার শোনা গিয়েছিল হয়তো মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Resign)। অবশেষে সেই জল্পনায় সিলমোহর। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন মহানাগরিক। আর কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করবেন তিনি। তার ফলে স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের।
এই বিষয়ে আরও খবর

ইস্তফা দেওয়ার পর ফিরহাদ বলেন, “ফিরহাদ হাকিম (Firhad Hakim) কেউ নয়। যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। মানুষ প্রচুর যাঁরা আসতেন, তাঁদের রিলিফ দেওয়ার কাজ করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি। ইস্তফা দিলাম। আগামিদিনে যাঁরা পুরসভা চালাবেন, তাঁরা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন। হয়তো লোকে আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা করবেন। কিন্তু স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না। তাই আমাদের নেত্রীর কাছে ইস্তফা চেয়েছিলাম। উনি বলেছেন, ঠিক আছে।”
গত ২০১৮ সাল থেকে ৩৮ তম মেয়র হিসাবে কলকাতা পুরসভায় দায়িত্ব পালন করেন। প্রায় ৮ বছর পর মেয়র পদ ইস্তফা ফিরহাদ হাকিমের। বরাবরের লড়াকু রাজনীতিক ফিরহাদ। তৃণমূলের ভরাডুবির মাঝে এবারও ভোটে লড়ে বিধায়ক হন।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ছিলেন ফিরহাদ হাকিম। ‘দিদি’ যা দায়িত্ব দিয়েছেন, সে কাজ করে গিয়েছেন বরাবর। সামলেছেন মন্ত্রিত্বও। গত ২০১৮ সাল থেকে ৩৮ তম মেয়র হিসাবে কলকাতা পুরসভায় দায়িত্ব পালন করেন। প্রায় ৮ বছর পর মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বরাবরের লড়াকু রাজনীতিক ফিরহাদ। তৃণমূলের ভরাডুবির মাঝে এবারও ভোটে লড়ে বিধায়ক হন ফিরহাদ। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয় তাঁর। চা পানের প্রস্তাব দেন। সূত্রের খবর, তাতেই নাকি বিরক্ত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সঙ্গে নাকি খানিকটা দূরত্বও বেড়েছে ফিরহাদের। তা নিয়ে দু’জনের মধ্যে সংঘাতের জেরে ‘অভিমানে’ মেয়র পদ ছাড়ার কথাও নাকি ভেবেছিলেন ফিরহাদ।
এদিকে, ফিরহাদ হাকিমের ইস্তফার ফলে কলকাতা পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কলকাতা পুরসভা আপাতত চালাবেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পরে চাইলে প্রশাসক বসাতে পারে রাজ্য। ডিসেম্বরে হওয়ার কথা পুরভোট। তবে এই টালমাটাল পরিস্থিতিতে ভোট এগিয়েও আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল



