অর্ণব আইচ: খাস কলকাতায় ফের চলল গুলি! বাড়ির সামনে অটো পার্কিং করা নিয়ে বচসা। এরপরেই শূন্য গুলি চালায় এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সেভেন ট্যাঙ্কের রামকৃষ্ণ শেঠ লেনে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সিঁথি থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিঁথি থানার পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ওই ব্যক্তি ভয় দেখাতেই লাইসেন্স থাকা বন্দুক থেকে গুলি ছুঁড়ে ছিলেন। যদিও অন্যান্য দিকগুলিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১ টা। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ির সামনে একটি অটো রাখা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। চালককে অটো সরাতে বলেন ওই ব্যক্তি। তা নিয়ে দুজনের মধ্যে তুমুল বচসা বাঁধে। এর মধ্যেই অভিযুক্ত বাড়িতে রাখা বন্দুক থেকে শূন্যে এক রাউন্ড গুলি চালান। শীতের রাত। স্বভাবতই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চমকে ওঠেন স্থানীয় মানুষজন। খবর পেয়েই সিঁথি থানার উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে আসেন। পুলিশের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ৭৮ বছর। তাঁর বন্দুকের লাইসেন্স রয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে শহরের একাধিক জায়গায় শুট আউটের ঘটনা ঘটেছে। কখনও কসবা তো আবার কখনও হাওড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিরোধীদের। এর মধ্যেই ফের শহরে চলল গুলি।
সর্বশেষ খবর
-
লক্ষ্য মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ত্রিদেশীয় সফরে রওনা মোদির
-
আমবাগানে হাত-পা বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ! খুনের অভিযোগে শোরগোল কল্যাণীতে
-
মাটি খুঁড়তেই বাণ্ডিল বাণ্ডিল টাকা! উদ্ধার প্রচুর মাদকও, কালীগঞ্জে সক্রিয় পাচারচক্র?
-
পহেলগাঁও হামলার ষড়যন্ত্রীও হাফিজ সইদ! এনআইএ-র চার্জশিটে জুড়ল লস্কর প্রধানের নাম
-
অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র ‘রিজেক্ট’ হয়েছে? জেনে নিন ৩ হাজার টাকা পাওয়ার উপায়!