সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম রূপান্তকামী অধ্যক্ষ হয়ে নজির গড়েছিলেন৷ রূপান্তরকামীদের আন্দোলনে তা ছিল এক মাইলস্টোন৷ পাশাপাশি ভেদাভেদ মুছে দেওয়ার নিরিখে উজ্জ্বল হয়েছিল বাংলার নাম৷ কিন্তু সে জৌলুস টিকল না৷ পদত্যাগ করলেন মানবী বন্দ্যোপাধ্যায়৷
২০১৫ সালে কৃষ্ণনগর উইমেনস কলেজের অধ্যক্ষের পদ নেন মানবী৷ দেশের মধ্যে তিনিই প্রথম রূপান্তরকামী, যিনি এরকম একটি পদে বসেছিলেন৷ নজিরবিহীন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল গোটা দেশ৷ রূপান্তরকামীদের প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি তা যেন এক লহমায় বদলে গিয়েছিল৷ চলতি কাঠামোর ভেদাভেদ ঘুচিয়ে বাংলার নাম উজ্জ্বল হয়েছিল সে ঘটনায়৷ কিন্তু বছর ঘুরতেই বদলাল ছবিটি৷ সূত্রের খবর, অধ্যক্ষ পদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি৷ কলেজে চলতে থাকা বেনিয়ম ও পড়ুয়াদের নানারকম ঘটনায় তিনি বিরক্ত বোধ করেন৷ বিশৃঙ্খলা ও বেনিয়মের কারণেই তিনি পদত্যাগ করছেন বলে জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব