সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে খানিকটা হলেও কাটল জটিলতা। কাজে ফিরলেন আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। তবে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ৫ ইন্টার্ন। তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর।
স্বচ্ছ কাউন্সিল, নিরপেক্ষ হস্টেল কাউন্সিল-সহ একাধিক দাবিতে গত আড়াই মাস ধরে আন্দোলন চলছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের দাবি-দাওয়া নিয়ে একাধিকবার প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি। সেই কারণেই চলতি মাসে আর জি কর হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভ ব্যাপক আকার নেয়। প্রিন্সিপালের ইস্তফার দাবিতে সোচ্চার হন ইন্টার্ন-সহ চিকিৎসকদের একাংশ।
[আরও পড়ুন: উৎসব মিটতেই করোনা পরীক্ষায় জোর, চলতি বছরই রাজ্যে প্রথম ডোজ টিকাকরণ শেষ করার নির্দেশ]
ঘটনার জেরে বেহাল হয়ে পড়ে হাসপাতালের পরিকাঠামো। এমারজেন্সির রোগীদের রেফার করে দেওয়া হয় অন্যত্র। দূরদূরান্ত থেকে আসা রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে আশাহত হয়ে বাড়ি ফিরে যান। এই পরিস্থিতিতে আর জি কর নিয়ে মাথাব্যথা বাড়ছিল স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সমাধানের জন্য কলেজ অধ্যক্ষের নেতৃত্বে ৫ সদস্যের একটি মেন্টর গ্রুপ তৈরি করে দেন স্বাস্থ্যসচিব।
অবশেষে কিছুটা হলেও স্বস্তি। বুধবার সকালে কাজে যোগ দিলেন আন্দোলনকারীদের একাংশ। তাঁদের মধ্যে রয়েছেন হাউস স্টাফ ও পিজিটিরা। তবে এখনও ইন্টার্নরা চালাচ্ছেন বিক্ষোভ, অনশন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে আন্দোলনকারীদের একাংশ কাজে ফেরায় হাসপাতালের সমস্যা মিটে যাবে বলেই আশাবাদী তাঁরা।
[আরও পড়ুন: আর জি করে অচলাবস্থা নিয়ে বাড়ছে জটিলতা, আমরণ অনশনের সিদ্ধান্ত আন্দোলনকারীদের]
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে