সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল। দুই তরুণের উপস্থিত বুদ্ধিতে লোকাল ট্রেনে দুর্ঘটনা ঘটার আগেই তা আটকানো গেল।
[হেডলাইট ছাড়াই শিয়ালদহ থেকে ৪৫ কিমি পাড়ি দিল ক্যানিং লোকাল!]
ঘটনাটি ঘটে শিয়ালদহ মেন লাইনের শ্যামনগরের পিনকল এলাকা সংলগ্ন রেললাইনে। বুধবার রাতে আচমকাই খুব জোরে একটি শব্দ শুনতে পান স্থানীয় দুই যুবক। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। কোনও দুর্ঘটনা ঘটেছে বা ট্রেনের ধাক্কায় কোনও মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান করেছিলেন তাঁরা। তবে ঘটনাস্থলে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ তাঁদের।
[ফের বড়সড় রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে, বেলাইন শক্তিপুঞ্জ এক্সপ্রেস]
এক নম্বর লাইন দিয়ে তখনই বেরিয়ে গিয়েছিল শিয়ালদহ-রাণাঘাট লোকাল।তারপরেই ওই দুই যুবক দেখতে পান, লাইনে বড়সড় ফাটল। পরের কোনও ট্রেন সেই লাইন দিয়ে গেলে দুর্ঘটনা ও প্রাণহানি অবশ্যম্ভাবী। দেরি না করে শ্যামনগর স্টেশন মাস্টারের কাছে পৌঁছন তাঁরা। খবর যায় রেলে। ছুটে আসেন রেলের কর্তারা। খুব দ্রুত রেলের তরফে লাইন মেরামত করা হয়। ঠিক কী কারণে এই ফাটল, তা খতিয়ে দেখছে রেল। তবে পরিকাঠামোর গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের