অর্ণব আইচ: ভোটের আগে নাকা তল্লাশিতেই বানচাল মাদক পাচারের ছক৷ ফের এসটিএফের জালে মাদক কারবারী৷ পোস্তা এবং বিটি রোড থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করল এসটিএফ৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক বাজারদর প্রায় কয়েক লক্ষ টাকা৷ আটক করা হয়েছে একটি গাড়িও৷ ধৃতদের জেরা করে ঘটনার মূলচক্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: ব্রিগেডে ভিড় বাড়াতে কর্মীসমর্থকদের জন্য ৪টি ট্রেন ভাড়া বিজেপির]
লোকসভা নির্বাচনের আগে শহরজুড়ে চলছে নাকা তল্লাশি৷ এরই মাঝে বেশ কয়েকজন যুবক মাদক বড়বাজারের একটি গুদামে রাখার চেষ্টা করছে বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ৷ তদন্তকারীরা আরও খবর পান যে, একটি ছোট গাড়িতে করে বিটি রোড হয়ে মাদক আনা হচ্ছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিটি রোডের নিরাপত্তা বাড়ানো হয়৷ মঙ্গলবার বিকেল থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়িতেই শুরু হয় তল্লাশি৷ একটি ছোট গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কাগাছ এসটিএফ আধিকারিকদের ৷ ওই গাড়িটি থেকে প্রায় ৮৫৪ কেজি মাদক উদ্ধার করা হয়েছে৷ গাড়িতে থাকা দু’জনকে হাতেনাতে গ্রেপ্তারও করেছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: শিক্ষক বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, রণক্ষেত্র মিন্টো পার্ক]
জেরায় ধৃতেরা স্বীকার করে যে, মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে ওই মাদক দ্রব্য নিয়ে আসছিল তারা৷ উদ্দেশ্য ছিল বড়বাজারের একটি গুদামে তা মজুত করা৷ তবে, তার আগেই এসটিএফের আধিকারিকদের তৎপরতায় বানচাল হয়ে যায় পরিকল্পনা৷ ধৃতদের বয়ান অনুযায়ী বড়বাজারেও হানা দেন আধিকারিকরা৷ সেখান থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়৷
[ আরও পড়ুন: চিনা হরফে প্রচার, ভোটের বাজারে শহরের নজরে ‘চিনের প্রাচীর’]
ওই একইদিনে পোস্তা থানা এলাকায় হানা দেন এসটিএফ আধিকারিকরা৷ মাদক দ্রব্য পাচারের অভিযোগে পোস্তা থানা এলাকা থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে৷ দু’টি ঘটনাতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে মূলচক্রীর খোঁজ নেওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬