অর্ণব আইচ: মাদক পাচার ও গ্রহণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে কড়া নজরদারি চলছে। কলকাতা বিমানবন্দরে মাদক-সহ গ্রেপ্তার হয়েছিলেন এক বিদেশি নাগরিক। সম্প্রতি ধৃতকে সাজা শোনাল আদালত। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে মাদক-সহ গ্রেপ্তার করা হয়েছিল। বারাসত আদালতে ধৃতকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল হল। ধৃতকে ১০ বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এছাড়াও একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে গোপন সূত্রে খবর পেয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আধিকারিকরা নজরদারি বাড়িয়েছেন। এক বিদেশি নাগরিককে দেখে সন্দেহ হয়েছিল নিরাপত্তারক্ষীদের। ওই মহিলা যাত্রীকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিনিসপত্র তল্লাশি করতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ মাদক। ওই মহিলা যাত্রীকে গ্রেপ্তার করে এনসিবি। ধৃতের নাম ডেভিড ব্লেসিংস।
ওই মহিলা যাত্রীর থেকে ২০টি এলএসডি কাগজ ও ১২ গ্রাম কোকেন উদ্ধার হয়। বাজারে ওই মাদকের দাম অনেক বলেই খবর। প্রাথমিক জেরার পরে ওই বিদেশিনীকে গ্রেপ্তার করা হয়। ধারাবাহিক জেরা শুরু হয়। উত্তর ২৪ পরগনার বারাসত আদালতে শুরু হয় ওই মামলার শুনানি। সম্প্রতি সেই শুনানিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত। ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়াও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে পাঁচ মাসের আরও কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু