স্টাফ রিপোর্টার: বেশ ভাল নম্বর পেয়ে বি-কমে উত্তীর্ণ হওয়ার পর কেরল থেকে এমবিএ পাশ। বেসরকারি ব্যাঙ্কে চাকরি পাওয়া।ভদ্রস্থ বেতন পেলেও বন্ধুবান্ধবদের সঙ্গে ফুর্তি করতেই তার অনেকটা চলে যেত। আচমকা চাকরি ছেড়ে দেওয়ার পর টাকার জোগান বন্ধ হয়ে যায়। বাবা-দাদা হাত তুলে নেওয়ার পর হাতখরচের টাকা জোগাড়ে পা। বাইকে চেপে ব্যাগ ছিনতাইয়ের উদ্দেশে বেরোনো। এই অপরাধে পুলিশের জালে সাদ্দাম কবীর (২৬)। তাকে ও তার সঙ্গী রেজ্জাক আলিকে (৩০) রবিবার পাকড়াও করে লেকটাউন থানার পুলিশ। এদিন বিধাননগর আদালতে তোলা হলে তাদের ৩ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
[বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের হাতে ‘খুন’ স্বামী]
সাদ্দামের বাড়ি কলকাতার ক্রিস্টোফার রোডে। তার বাবা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক। দাদা বেসরকারি সংস্থার উঁচু পদে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাল ছাত্র ছিল সাদ্দাম। তাই তাকে বি-কম পড়তে পাঠিয়েছিলেন বাবা। সেখান থেকে ফিরে কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ শুরু করে সে। প্রায় তিন লাখ টাকার বাইকও সাদ্দাম কিনেছিল। টাকা রোজগারের সঙ্গে বাড়ে খরচের বহরও। বন্ধুবান্ধবদের সঙ্গে ফুর্তি করাটা নেশা হয়ে দাঁড়ায়। বছর দেড়েক ব্যাঙ্কে কাজ করার পর চাকরি ছেড়ে দেয় সাদ্দাম। প্রথম প্রথম বাবা ফুর্তির টাকা দিচ্ছিলেন। বাবা হাত তুলে নেওয়ার পর দাদার থেকে টাকা নিচ্ছিল সে। সম্প্রতি দু’জনেই টাকা দেওয়া বন্ধ করে দেয়। পুলিশ সূত্রে খবর, এরপর টাকার জন্য এধরনের অপরাধের সঙ্গে সাদ্দাম জড়িয়ে পড়ে।
দিনকয়েক আগে WB01 ad 4262 নম্বর বাইকে চেপে এয়ারপোর্ট থেকে রেজ্জাককে তোলে সাদ্দাম। তারপর দু’জনে মিলে এক মহিলার হাতব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনার অভিযোগ দায়ের হয় লেকটাউন থানায়। সিসিটিভি ফুটেজ দেখে এই দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়। শনিবার এয়ারপোর্ট থানার আটাপাড়া থেকে রেজ্জাককে ও ক্রিস্টোফার রোড থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাইকে করে তারা ছিনতাই করতে গিয়ছিল তার মালিক সাদ্দামের দাদা।
[সল্টলেকে সাধনার নামে শ্লীলতাহানি, ধর্ষণের ‘চেষ্টা’ তান্ত্রিকের]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?