Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Former CM Buddhadeb Bhattacharya

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খেয়েছেন খাবার, দেওয়া হল রেমডেসিভির

শরীরে অক্সিজেনের মাত্রা আগের থেকে বেড়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২১, ১৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২১, ১৩:১৮

options
link
বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খেয়েছেন খাবার, দেওয়া হল রেমডেসিভির zoom
ফাইল ছবি

বুদ্ধদেব সেনগুপ্ত: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। অক্সিজেনের মাত্রা আগের থেকে বেড়েছে। মঙ্গলবার রাতে সামান্য খাবারও খেয়েছেন তিনি। রেমডেসিভিরও দেওয়া হয়েছে তাঁকে।

গত ১৮ মে করোনায় আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। বর্ষীয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রীর  সিওপিডি-র সমস্যাও রয়েছে। তবে হাসপাতালে ভরতির ক্ষেত্রে অনীহা ছিল তাঁর। তাই স্ত্রী মীরা ভট্টাচার্যকে (Mira Bhattacharya) হাসপাতালে ভরতি করা হলেও বাড়িতেই চিকিৎসা চলছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। সোমবারই বাড়ি ফেরেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি চলে যায় তাঁর। দুর্যোগের মধ্যে আর বাড়িতে রেখে তাঁর চিকিৎসার ঝুঁকি নেননি চিকিৎসকরা। তাই হাসপাতালে ভরতি করেই তাঁর চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো হাসপাতালে ভরতি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ৬ জন চিকিৎসকের একটি দল চিকিৎসা করছে তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বেলা ১২টায় কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর আশঙ্কা, বাড়িতে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর]

চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বাইপ্যাপের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক। তাঁর হৃদস্পন্দন মিনিটে ৫৬। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঝিমুনিভাব থাকলেও ডাকলে সাড়া দিচ্ছেন। বুধবার সকালে তাঁকে রেমডেসিভির (Remdesivir) ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভরতি করার কারণে মঙ্গলবার বাড়িতে একাই ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। আগে কোনওদিনও বাড়িতে একা থাকেননি তিনি। তাই প্যানিক অ্যাটাক হয় তাঁর। এরপর ওইদিন সন্ধের দিকে মীরাদেবীকেও হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে  একই বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন বুদ্ধবাবু এবং মীরা ভট্টাচার্য। ওই হাসপাতালেরই ৩১৩ নম্বর কেবিনে ভরতি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপোও। প্রত্যেকের শারীরিক অবস্থার দিকে প্রতি মুহূর্তে নজর রেখেছেন চিকিৎসকরা। 

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘যশে’র দাপটে ব্যাহত হতে পারে বিদ্যুৎ এবং জল পরিষেবা, আশঙ্কা মুখ্যমন্ত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.