ক্ষীরোদ ভট্টাচার্য: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যর। অল্প অল্প কথাও বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকী নিজের বেডে উঠে বসে চিকিৎসকদের দেখলেই জানতে চাইছেন কবে তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন!
গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের এক বেসকরকারি হাসপাতালে ভরতি হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharjee)। তারপর থেকেই মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে অনেকটাই উন্নতি ঘটেছে তাঁর শারীরিক অবস্থার। সূত্রের খবর, বুধবার সকালে তাঁর দীর্ঘদিনের সহকারী, কার্যত পরিবারের একজন হয়ে ওঠা মানুষটির সঙ্গে কথাবার্তা বলেছেন। গল্প করেছেন। চোখে ভাল দেখতে পান না। তাই তাঁকে খবরের কাগজ পড়ে শোনাতেও বলেছেন। ডা. কৌশিক চক্রবর্তী এসে তাঁকে মাস্ক পরতে বলেন। চিকিৎসকের পরামর্শ মতো সঙ্গে সঙ্গে মাস্ক পরে নিলেও আর হাসপাতালে থাকতে রাজি নন বুদ্ধবাবু। বারবার জানতে চাইছেন, কবে বাড়ি যেতে পারবেন। দাবি করছেন, বাড়ি ফিরলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
[আরও পড়ুন: ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই, জটিলতা কাটিয়ে জানাল পাকিস্তান]
বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তের মধ্যে ‘কেল’ অ্যান্টিজেন পাওয়া গিয়েছে। যার জন্য রক্তাপ্লতার সমস্যা রয়েছে তাঁর। রক্ত দেওয়া হলেও রক্ত কমে যায়। তাই গতকালই এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ গতকাল রক্ত দেওয়া হয়নি। আজ সেই প্রক্রিয়া হতে পারে বলে খবর। যার জন্য মেডিক্যাল কলেজ থেকে দুই হেমাটলিস্ট আসতে পারেন।
এদিনও বুদ্ধবাবুকে রাইস টিউব দিয়ে খাওয়ানো হয়। এখনও সরসারি খেতে না পারলেও স্বস্তির বিষয় হল তিনি উঠে বসে কথাবার্তা বলছেন। যদিও তাঁকে কবে ছাড়া হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছেন না চিকিৎসরা।
[আরও পড়ুন: কোটি টাকার গাড়িতে বসে লাইসেন্স পাওয়ার পরীক্ষা! মাধবনের ছেলের ভিডিও নিয়ে হইচই]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে