শুভময় মণ্ডল: এখনও ঢাকে কাঠি পড়তে বাকি বেশ কয়েক মাস৷ কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে এখনই শহরের উত্তেজনার পারদ উর্ধ্বমুখী৷ আর সেই উন্মাদনাকে হাতিয়ার করে বৈশাখের চাঁদিফাটা গরম উপেক্ষা করেই ময়দানে নেমে পড়েছেন শহরের পুজো উদ্যোক্তারা৷ এখন থেকেই শহরের বিভিন্ন পুজো কমিটিগুলি নেমে পড়েছে টিজার যুদ্ধে৷ উত্তর থেকে দক্ষিণ, তিলোত্তমার আনাচে-কানাচে এখন পুজো কমিটির টিজারের হোর্ডিংয়ের ছয়লাপ৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ কিন্তু পুজোর উত্তাপ বাড়াতে গতবছরই অভিনব উদ্যোগ নিয়েছিল পুজো কমিটির বটবৃক্ষ বলে পরিচিত ফোরাম ফর দুর্গোৎসব৷ ফোরামের সেই উদ্যোগ, ‘মায়ের জন্য রক্তদান’ এবার দ্বিতীয় বছরে আরও কীর্তিমান গড়ার তোড়জোড় ফোরামের। গতবারের রক্তদানের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েছে ফোরাম। শোনা যাচ্ছে, প্রায় ১৫০০-এরও বেশি মানুষ এবারের কর্মসূচিতে রক্তদান করতে চলেছেন।

রবিবার, ৬ মে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিরাট রক্তদান উত্সব৷ সেই অনুষ্ঠানে শহরের সব মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ ফোরামের৷ সবচেয়ে সমস্যার বিষয়, গ্রীষ্মকালে সব ব্লাড ব্যাঙ্কেই রক্তের আকাল দেখা দেয়৷ রক্তের চাহিদা মেটানোর জন্য বড় ভরসা বিভিন্ন রক্তদান শিবিরগুলি৷ ফোরামের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, ‘ফোরামের একছাতার তলায় শহরের প্রায় ২৮১টি পুজোকমিটি রয়েছে৷ সবারই মিলিত উদ্যোগে এই প্রয়াস৷’ আরও বেশ কিছু মিলিয়ে ৩০০টি পুজোকমিটি এবার মায়ের জন্য কোমর বেঁধে নেমেছে। রক্তদানের পরিসংখ্যায় আইএফএ এ সিএবিকেও টেক্কা দিতে চাইছে ফোরাম। এক ছাদের নিচে ১৫০০ মানুষের থেকে রক্তসংগ্রহ চাট্টিখানি কথা নয়। রবিবার সকাল দশটা থেকে শুরু রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন কলকাতার প্রত্যেকটি সরকারি ব্লাড ব্যাংক, দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি ব্লাড ব্যাংকের আধিকারিকরাও। পুজোপাগল ও আধিকারিকদের যৌথ প্রয়াসে এক মহান উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস ফোরামের।
[‘মা’-এর জন্য রক্তদান করলে মিলবে পুজোর ভিআইপি পাস]
প্রসঙ্গত, গরমের সময় রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে তীব্র রক্তের আকাল দেখা দেয়। তার উপর এবার দোসর হয়েছে পঞ্চায়েত ভোট। ভোটের জন্য জেলায় জেলায় বন্ধ সামাজিক অনুষ্ঠান। রক্তদান শিবিরের মতো মহৎ উদ্দেশ্যও সেই কোপে বন্ধ। কিছুদিন আগে রক্তসঙ্কট নিরলসে হাতে হাত মিলিয়ে বাসিন্দারা রক্তদান করেন রামপুরহাট হাসপাতালে। জেলায় জেলায় একই ছবি। তাই ভোট আর গরমের জোড়া ফলায় তীব্র রক্তের আকাল মেটাতে কাঁধে কাঁধ মিলিয়ে রবিবার নজির গড়বে ফোরাম ফর দুর্গোৎসব। শহরে দেখবে পুজোপাগলদের অন্য রূপ।
সর্বশেষ খবর
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের
-
রামনবমীর অশান্তিতে ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পোদ্দারের স্বামীই! চার্জশিটে আর কী উল্লেখ এনআইএ-র?
-
৪৮ দিনের কারাবাসে ওজন কমেছে ২১ কেজি! নরবলিতে অভিযুক্তকে জামিন বম্বে হাই কোর্টের