স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ৷ ঘটনায় তিন প্রতারককে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ৷ ধৃত অমিত বিশ্বাসের বাড়ি দমদমে৷ বাকি দুই প্রতারক রাজীব সিংহ ও মলয় বিশ্বাস মধ্যমগ্রামের বাসিন্দা৷ দীর্ঘদিন ধরেই তারা এই প্রতারণা চক্রটি চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ৷
এর আগে স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাপান দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় এই প্রতারক চক্র৷ বিনিময়ে স্বাস্থ্য দফতরে চাকরির কিছু প্রস্তাবপত্রও তারা দেয় পাপানকে৷ সেই প্রস্তাবপত্র দেখে সন্দেহ হওয়ায় ২৭ অক্টোবর এয়ারপোর্ট থানায় এই তিন জনের নামে অভিযোগ জানান পাপান দাস৷
এরপরই তিন প্রতারককে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারির পর জানা গিয়েছে চাকরি দেওয়ার নাম করে অন্তত ১৫ জনের সঙ্গে প্রতারণা করেছে এই চক্রটি৷ পুলিশি জেরায় তারা জানিয়েছে চাকরি দেওয়ার নাম করে অন্তত ১০ লক্ষ টাকা হাতিয়েছে এই তিন প্রতারক৷ যদিও পুলিশের অনুমান প্রতারণার টাকার অঙ্কটি আরও বেশি৷ শুক্রবার তিন জনকে আদালতে তুলে পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের