রমেন দাস: শৌচালয়ে নিয়ে গিয়ে নাবালককে যৌন হেনস্তা। প্যান্ট খুলে গোপনাঙ্গ স্পর্শের অভিযোগে কাঠগড়ায় ফুচকাওয়ালা। বুধবার সন্ধে পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটে বাগুইআটি থানার কৈখালি এলাকায়। ইতিমধ্যে পকসো ধারায় মামলা রুজু করে অভিযুক্তর খোঁজ চলছে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, গতকাল সন্ধেয় কৈখালির হাউজিং কমপ্লেক্স পিএস ম্যাগনামের কাছে ফুচকাওয়ালা বছর কুড়ির রাহুলচন্দ্র বংশীর কাছে ফুচকা কিনতে গিয়েছিল ১৩ বছরের নাবালক। তখনই ওই কিশোরকে ম্যাগনামের একতলার শৌচাগারে নিয়ে যায় ফুচকাওয়ালা রাহুল। সেখানে তার প্যান্ট খুলে গোপনাঙ্গ স্পর্শ করে বলে অভিযোগ। এমনকী, রাহুল ওই কিশোরের গোপনাঙ্গে নিজের লালাও মাখিয়ে দেয় বলে পুলিশি অভিযোগে জানিয়েছেন নির্যাতিতর বাবা। বিষয়টি যাতে গোপন রাখা হয়, কিশোর চিৎকার-চেঁচামেচি না করে, তা নিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল ওই ফুচকাওয়ালা।
এরপর বাড়িতে ফিরে বিষয়টি জানালে রাতেই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। মেডিক্যাল পরীক্ষার জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয় কিশোরকে। পকসো ধারায় মামলা রুজু করে অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই খবরে এলাকায় শোরগোল ছড়ায়। ফুচকাওয়ালার এমন আচরণে হতবাক স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?
-
‘চিনা সরকারই দায়ী’, নেপাল বিপর্যয় থেকে বেঁচে ফিরে বেজিংকে দুষছেন উত্তরপাড়ার পর্যটক
-
রেললাইনের ফিটনেস চেক! দুর্ঘটনা এড়াতে বিরাট উদ্যাগ রেলের, শিয়ালদহে ট্র্যাকের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মেশিন
-
মহাপ্রলয়ে মৃত ৯০৩, তিন মাস আগে হিমবাহের তথ্য চেয়েছিল নেপাল, চিনের গড়িমসিতেই বিপর্যয়!