Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Mamata Banerjee

নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!

সর্বোচ্চ নেত্রী নাকি পরামর্শদাতা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'আসল তৃণমূলে' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী? সূত্রের খবর, তা নিয়ে তুঙ্গে দ্বন্দ্ব। যাত্রা শুরুতেই কি হোঁচট খাবে 'আসল তৃণমূল'? স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে চরম টানাপোড়েন।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:৫৪

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:৫৪

options
link
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল! zoom
ঋতব্রতদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল। ফাইল ছবি

সর্বোচ্চ নেত্রী নাকি পরামর্শদাতা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূলে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী? সূত্রের খবর, তা নিয়ে তুঙ্গে দ্বন্দ্ব। যাত্রা শুরুতেই কি হোঁচট খাবে ‘আসল তৃণমূল’? স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে চরম টানাপোড়েন।

গুলশন মল্লিকের দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ‘আসল তৃণমূলে’র সর্বোচ্চ নেত্রী চান। পরামর্শদাতা নন। সেরকমই নাকি কথা হয়েছিল। তাঁর কথায়, “মমতাদিকে বাদ দিয়ে কিছু করব, এমন ইচ্ছা নেই।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশ্য ‘আসল তৃণমূলে’র অবস্থানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন তিনি। যদি ‘আসল তৃণমূল’ মমতাকে সর্বোচ্চ নেত্রী না করে, সেক্ষেত্রে সরে আসার মতো বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন বলেও মত পাঁচলার বিধায়কের।

ভোটের ফলপ্রকাশের পর ভেঙে চুরমার তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবারই পথচলা শুরু করেছে ‘আসল তৃণমূল’। তাঁর সঙ্গে আপাতত রয়েছেন ৫৮ জন বিধায়ক। সেদিন সাংবাদিক বৈঠকে বারবার ঋতব্রত দাবি করেছেন, মমতা ভালো। অভিষেক তেমন নন। আর সে কারণে ‘আসল তৃণমূল’ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসাবে পেতে চায়। সেই আর্জিও তৃণমূল সুপ্রিমোর কাছে জানানো হবে বলেই দাবি তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই মাঝে বৃহস্পতিবার ওই বিরোধী দলনেতার নেতৃত্বে বৈঠকে বসেন ‘বিদ্রোহী’ বিধায়করা। ওই বৈঠকের পরই পাঁচলার বিধায়ক গুলশন মল্লিকের সুর যেন খানিকটা অন্যরকম। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ‘আসল তৃণমূলে’র সর্বোচ্চ নেত্রী চান। পরামর্শদাতা নন। সেরকমই নাকি কথা হয়েছিল। তাঁর কথায়, “মমতাদিকে বাদ দিয়ে কিছু করব, এমন ইচ্ছা নেই।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশ্য ‘আসল তৃণমূলে’র অবস্থানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন তিনি। যদি ‘আসল তৃণমূল’ মমতাকে সর্বোচ্চ নেত্রী না করে, সেক্ষেত্রে সরে আসার মতো বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন বলেও মত গুলশন মল্লিকের। এবার দেখার আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী সিদ্ধান্ত হয়। আর তার উপরেই যে ‘আসল তৃণমূলে’র ভবিষ্যতের নির্ভর করছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.